ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বাজেট ২০২০ : এক ঝলকে বাজেটের কিছু অংশ

পেশ হচ্ছে এবছরের কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন পেশ করেছেন বাজেট। বাজেটে কি কি নতুন এলো, দেখে নিন এক ঝলকে।

১. ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের সাফল্যের কথা বললেন অর্থমন্ত্রী। তিনি তথ্য দিয়ে বললেন প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে তা ছাড়িয়ে গেছে ছেলেদেরও।

২. জাতীয় সড়কের আরও সম্প্রসারণ হবে বলে জানালেন অর্থমন্ত্রী। ২০২৪ সালের মধ্যে আরও ৬০০০ কিলোমিটার জাতীয় সড়ক সম্প্রসারণ করা হবে বলে জানালেন তিনি।

৩. তেজসের মতো ট্রেন আরও চালানো হবে বলে বললেন অর্থমন্ত্রী। পিপিপি মডেল করে রেলের উন্নতি করা হবে। রেলের ফাঁকা জমি গুলিকে ব্যবহারের চেষ্টা করা হবে বলেও বলেন তিনি।

আরও পড়ুন : করদাতাদের জন্য খুশির খবর, আয়কর কমলো বাজেটে, দেখে নিন কত হল নতুন কর

৪. দেশের প্রতিটি জেলাকেই এক্সপোর্ট হবে করার পরিকল্পনা আছে কেন্দ্রীয় সরকারের, জানালেন অর্থমন্ত্রী।

৫. সাইবার সায়েন্সে জোর দেওয়া হলো এই বাজেটে। হায়ার এডুকেশন সেন্টার শুরু হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। পুলিশ, সাইবার সায়েন্সে বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন।

৬. ২০৩০ সালের মধ্যে ভারতে সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সরকার ডিগ্রি ডিপ্লোমা কোর্স চালু করছে। ইঞ্জিনিয়ারদের সরকারি ক্ষেত্রে ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হবে।

৭. প্রতিটি বাড়িতে বিদ্যুতের প্রিপেড মিটার বসানো হবে। তিন বছর সময় নেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য।

৮. ২০২৪ এর মধ্যে দেশ জুড়ে ১০০ টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে।

৯. নতুন পাঁচটি স্মার্ট সিটি হবে। দেশীয় মোবাইল তৈরিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন : সড়কপথে বড় ঘোষণা, রেলের ক্ষেত্রে নেই বিশেষ চমক

১০. শিক্ষায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হবে। এবার থেকে স্যাটে এশিয়ার অন্যান্য দেশ, আফ্রিকার পড়ুয়ারাও বসতে পারবে। পিপিপি মডেলে আরও মেডিক্যাল কলেজ তৈরি হবে। শিক্ষাক্ষেত্রে ৯৯,৩০০ কোটি টাকা বরাদ্দ হবে।

১১. দেশের ১১২ টি জেলায় আয়ুষ্মান ভারত প্ৰকল্পের অধীনে নতুন হাসপাতাল তৈরি হবে।

১২. উপকূলবর্তী মানুষদের মাছ উৎপাদনের ক্ষেত্রে নজর দেবে সরকার। ২ লক্ষ টন মাছ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর সাথে দুধ উৎপাদন ২০২১ সালের মধ্যে ৫৩ লক্ষ মেট্রিক টন থেকে বাড়িয়ে ১০৮ লক্ষ মেট্রিক টন করা হবে।

১৩. ২০২৫ সালের মধ্যে দেশে কুষ্ঠ রোগ নির্মূলের লক্ষ্যমাত্রা রেখেছে সরকার। এর জন্য ৪৬০০ কোটি টাকা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বরাদ্দ করা হয়েছে।

১৪. ১০০ টি জলসঙ্কটে ভোগা জেলার জন্যে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০ লক্ষ কৃষককে প্রথম ধাপে সোলার পাম্প দেওয়া হবে। ১৫ লক্ষ কৃষককে পরের ধাপে দেওয়া হবে। কোনো কৃষকের অকৃষিযোগ্য জমি থাকলে সেটি পাওয়ার গ্রিডের জন্যে ব্যবহার করা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026