নিউজ

বাজেট ২০২৩ ভাগ্য খুলে দিতে পারে সরকারি কর্মচারীদের, একধাক্কায় মোটা টাকা বেতন বাড়বে

নতুন বছরের সবচেয়ে বড় আকর্ষণ উপস্থিত হবে শীঘ্রই। আসলে আগামী ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রতিবারের মতো এবারও সাধারণ মানুষ যে সেই বাজেটের দিকে তাকিয়েই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে এই বাজেটের দিকে চেয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আসলে যদি কেন্দ্রীয় সরকার বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তিনটি বড়সড় দাবি মেনে নেন, তাহলে তাদের বাম্পার বেতন বৃদ্ধি হবে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিনটি প্রধান বড় দাবি হল ডিএ বৃদ্ধি, ডিএ এরিয়ার বৃদ্ধি এবং ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি। দাবি মতো কেন্দ্রীয় সরকার যদি আগামী বাজেটে এই তিনটি শর্ত মেনে নেন তাহলে অনেকটাই বেতন বেড়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। করোনা সংক্রমণের সময় থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ১৮ মাসের ডিএ বকেয়া রয়েছে।

এছাড়াও দীর্ঘদিন ধরেই কর্মচারীরা বেতনের স্তর বৃদ্ধির জন্য দাবি জানিয়ে আসছে। দাবি জানানো হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির। কেন্দ্র সরকারের কর্মচারীদের অনুযায়ী যদি এই শর্ত মেনে নেয়া হয় তাহলে এখন সরকারি কর্মচারীদের যেই ন্যূনতম বেসিক স্যালারি ১৮ হাজার টাকা আছে তা হয়ে দাঁড়াবে ২৬ হাজার টাকা। অর্থাৎ চলতি বছরের বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি মেনে নিলে কর্মচারীদের ন্যূনতম বেসিক স্যালারি ৮ হাজার টাকা করে বৃদ্ধি পাবে। অন্যদিকে কেন্দ্র সরকারি কর্মচারীদের দিয়ে বছরে ২ বার বৃদ্ধি পায়। গত জুলাইয়ে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ শতাংশ করে বৃদ্ধি পেয়েছিল এবং এবারও কর্মচারীরা কমপক্ষে ৩ শতাংশ বেশি ডিএ পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026