নিউজ

‘যারা বন্দে মাতরম বলবে না, তাদের ভারতে বাস করার কোন অধিকার নেই’ : কেন্দ্রীয় মন্ত্রী

‘যারা ভারতের স্বাধীনতা, একতা গ্ৰহণ করবে না এবং বন্দে মাতরম বলবে না, তাদের এদেশে বাস করার কোন অধিকার নেই’, এই কথা বলে আবার বিতর্কে জড়ালেন এক কেন্দ্রীয় মন্ত্রী। সিএএ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি আজ বলেছেন একথা। তিনি বলেন, ‘যারা দেশের সম্পত্তিতে আগুন ধরিয়ে দিচ্ছে তারা আর যাই হোক দেশপ্রেমিক নয়’।

এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘যারা দেশে আগুন ধরাচ্ছে তারা দেশপ্রেমিক নয়। যারা ভারতের স্বাধীনতা, ঐক্য, বন্দে মাতরমকে মেনে নেয় না তাদের দেশে থাকার কোনও অধিকার নেই।’ তিনি কংগ্রেসকে সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেন। সিএএ আনার জন্য জনগণের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : ক্ষমতায় আসতে মরিয়া কেজরিওয়ালের সরকার, প্রকাশ করল ‘গ্যারান্টি কার্ড’

সংশোধিত নাগরিকত্ব আইন পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ এবং খ্রিস্টান শরণার্থীরা যারা ৩১ ডিসেম্বর, ২০১৪ বা তার আগে ভারতে এসেছিল তাদের ভারতে নাগরিকত্ব দেওয়ার জন্য পাশ হয় ২০১৯ এর ডিসেম্বরে। সংসদের দুই কক্ষে আইনটি পাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে একের পর এক রাজ্যে বিরোধীরা আইনটি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে, সরকারি সম্পত্তি নষ্ট করতে থাকে। এই পরিস্থিতিতে গত ১০ই জানুয়ারি সারা দেশে লাগু হয়ে যায় এই আইন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026