জীবনযাপন

অজান্তেই যেসব অভ্যাসে ক্ষতি হচ্ছে আপনার মেরুদণ্ড!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : মেরুদন্ডে ব্যথা প্রচলিত একটি সমস্যা। আমাদের মেরুদণ্ড সরাসরি স্নায়ুতন্ত্রের সাথে জড়িত। তাই শরীরের বাকি অঙ্গ গুলির সাথে সাথে স্নায়ুতন্ত্রের প্রতিও বিশেষ খেয়াল রাখা উচিত। শিরদাঁড়া বা মেরুদণ্ডে গুরুতর সমস্যা হলে তা মানুষকে পঙ্গু পর্যন্ত করে দিতে পারে। আমাদের দৈনন্দিন কিছু ভুলত্রুটির জন্যই আমাদের মেরুদণ্ডের ক্ষতি হয়। জেনে নিন এমনই কিছু অভ্যাস যা থেকে মেরুদণ্ডের ক্ষতি হতে পারে, আর সাবধান হয়ে যান।

১. সারদিন একই জায়গায় বসে বসে কাজ করলে মেরুদণ্ডের ব্যাথা হতে পারে। সারাদিন চেয়ারে বসে অনেকেই কাজ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া দীর্ঘদিন ধরে মাত্রাতিরিক্ত কাজের চাপে যদি পর্যাপ্ত বিশ্রাম না হয় তাহলেও হতে পারে মেরুদণ্ডের সমস্যা।

২. খুব ভারী ব্যাগ নিয়মিত পিঠে নিলে মেরুদণ্ডের সমস্যা হতে পারে। আচমকা খুব ভারী কোনো জিনিস তোলার চেষ্টা করলেও এই সমস্যা হতে পারে।

৩. খারাপ ভাবে শোয়ার অভ্যাসের ফলে মেরুদণ্ডের সমস্যা হতে পারে। অনেকেই ঘুমানোর সময় অদ্ভুত ভঙ্গিতে শুয়ে থাকে। অস্বাভাবিক ভঙ্গিতে পিঠ, কোমর বেঁকিয়ে শোয়ার এই অভ্যাস মেরুদণ্ডের ক্ষতি করে। এছাড়া খুব শক্ত বা অসমান কোনো বিছানায় দীর্ঘদিন ধরে শোয়ার অভ্যাস থাকলেও মেরুদণ্ডের সমস্যা হতে পারে।

৪. দীর্ঘক্ষণ ঝুঁকে ফোন ঘাটলে বা ল্যাপটপে কাজ করলে মেরুদণ্ডে অতিরিক্ত চাপ পড়ে। এতে করে ভবিষ্যতে মেরুদণ্ডে মারাত্মক সমস্যা হতে পারে।

৫. দীর্ঘক্ষণ ধরে গাড়ি বা বাইক চালালে মেরুদণ্ডের সমস্যা হতে পারে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026