‘আনলক ফোর’-এ কী কী ছাড় পাওয়া যাবে? কিসে থাকবে নিষেধাজ্ঞা? গড়াবে কি ট্রেন, মেট্রোর চাকা? আকাশ পথেই বা কী কী নিয়মবিধি মানতে হবে? গত বেশ কয়েকদিন ধরে এই সকল প্রশ্ন দেশবাসীর মনে ঘুরপাক খাচ্ছিল। সেইসব প্রশ্নের সদুত্তর দিল কেন্দ্র। শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে ‘আনলক ফোর’-এর গাইডলাইনস। যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আনলক হলেও কনটেনমেন্ট জোনে একইভাবে বহাল থাকবে সম্পূর্ণ লকডাউন। তবে এর বাইরেও অনেক কিছুতেই ছাড় দিল কেন্দ্রীয় সরকার। সেগুলো কী? এবার এক নজরে দেখে নিন ‘আনলক ফোর’-এর গাইডলাইনস
আগামী ৭ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে মেট্রো পরিষেবা।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কনটেনমেন্ট জোনের বাইরে আগামী ২১ সেপ্টেম্বর থেকে উঁচু শ্রেণীর পড়ুয়ারা অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারবে।
২১ সেপ্টেম্বর থেকে যে কোনও সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং বিনোদনমূলক অনুষ্ঠানে ১০০ জন জামায়েত করতে পারবে।
আন্তঃরাজ্য জিনিসপত্র পরিবহণ এবং মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে আর থাকছে না কোনো বিধিনিষেধ।
খুলতে চলেছে সমস্ত সিনেমা হল, শপিংমল, থিয়েটার, বিনোদন পার্ক এবং সুইমিংপুল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…