নিউজ

শুরু হচ্ছে না ‘আনলক ছয়’ প্রক্রিয়া, ৩০ নভেম্বর পর্যন্ত জারি থাকবে ‘আনলক ফাইভ’এর নির্দেশিকা, জানাল কেন্দ্র

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে লকডাউনের পর জুন মাস থেকে শুরু হয়েছে ‘আনলক’ প্রক্রিয়া। চলতি মাস অর্থাৎ অক্টোবরে ‘আনলক ফাইভ’ শেষ হতে আর মাত্র কটা দিন বাকি। নভেম্বর শুরু হবে ‘আনলক ছয়’ পর্ব এবং সেই নিয়ে নতুন নির্দেশিকা দেবে কেন্দ্রীয় সরকার। এমনটাই স্বাভাবিকভাবে ধারণা করেছিল আমজনতা। কিন্তু সে পথে না হেঁটে কার্যত সকলের ধারণাকে ভুল প্রমাণিত করে নভেম্বর পর্যন্ত ‘আনলক ফাইভ’ প্রক্রিয়ায় চলবে এবং সেইসব গাইডলাইনই মানতে হবে, যা ‘আনলক ফাইভ’-এ বলে দেওয়া আগেই হয়েছে, এমনটাই ঘোষণা করে দিল কেন্দ্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গত ৩০ সেপ্টেম্বর ‘আনলক ফাইভ’-এর নির্দেশিকা জারি করা হয়েছিল। যা নিয়মমতো চলতি মাসের ৩১ তারিখে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু তা না করে ৩০ নভেম্বর পর্যন্ত এই একই নির্দেশিকা জারি থাকবে, এমনটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। অর্থাৎ ‘আনলক ফাইভ’ প্রক্রিয়া চলবে দু’মাস ধরে।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যে দেশের সমস্ত রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে বিশেষ বৈঠক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সমস্ত রাজ্যগুলিকে বলা হয়েছে সব মিলিয়ে ‘আনলক ফাইভ’-এ যা
নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেগুলোই নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

এবার আরও একবার এক নজরে দেখে নিন ‘আনলক ফাইভ’-এ কী কী নির্দেশিকা জারি করা হয়েছিল, যা আগামী নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।…

● স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশমতো আন্তর্জাতিক উড়ান চলবে।

● ট্রেনিংয়ের জন্য সুইমিং পুল চালু থাকবে।

● সিনেমা হল খোলা থাকবে। 50 শতাংশ দর্ষক সেখানে যেতে পারবে।

● সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হলে 50% লোক নিয়ে কাজ করতে হবে।

● চালু হবে না লোকাল ট্রেন।

Anirban Kundu

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026