নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে লকডাউনের পর জুন মাস থেকে শুরু হয়েছে ‘আনলক’ প্রক্রিয়া। চলতি মাস অর্থাৎ অক্টোবরে ‘আনলক ফাইভ’ শেষ হতে আর মাত্র কটা দিন বাকি। নভেম্বর শুরু হবে ‘আনলক ছয়’ পর্ব এবং সেই নিয়ে নতুন নির্দেশিকা দেবে কেন্দ্রীয় সরকার। এমনটাই স্বাভাবিকভাবে ধারণা করেছিল আমজনতা। কিন্তু সে পথে না হেঁটে কার্যত সকলের ধারণাকে ভুল প্রমাণিত করে নভেম্বর পর্যন্ত ‘আনলক ফাইভ’ প্রক্রিয়ায় চলবে এবং সেইসব গাইডলাইনই মানতে হবে, যা ‘আনলক ফাইভ’-এ বলে দেওয়া আগেই হয়েছে, এমনটাই ঘোষণা করে দিল কেন্দ্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গত ৩০ সেপ্টেম্বর ‘আনলক ফাইভ’-এর নির্দেশিকা জারি করা হয়েছিল। যা নিয়মমতো চলতি মাসের ৩১ তারিখে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু তা না করে ৩০ নভেম্বর পর্যন্ত এই একই নির্দেশিকা জারি থাকবে, এমনটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। অর্থাৎ ‘আনলক ফাইভ’ প্রক্রিয়া চলবে দু’মাস ধরে।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যে দেশের সমস্ত রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে বিশেষ বৈঠক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সমস্ত রাজ্যগুলিকে বলা হয়েছে সব মিলিয়ে ‘আনলক ফাইভ’-এ যা নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেগুলোই নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
এবার আরও একবার এক নজরে দেখে নিন ‘আনলক ফাইভ’-এ কী কী নির্দেশিকা জারি করা হয়েছিল, যা আগামী নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।…
● স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশমতো আন্তর্জাতিক উড়ান চলবে।
● ট্রেনিংয়ের জন্য সুইমিং পুল চালু থাকবে।
● সিনেমা হল খোলা থাকবে। 50 শতাংশ দর্ষক সেখানে যেতে পারবে।
● সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হলে 50% লোক নিয়ে কাজ করতে হবে।
● চালু হবে না লোকাল ট্রেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…