ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : মানুষকে যে রোগগুলো বেশি ভোগায়, তার মধ্যে ক্যান্সার সবচেয়ে ভীতিকর। ক্যান্সার শরীরে একবার বাসা বেঁধে ফেললে রোগীকে বাঁচিয়ে ফেরানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। ২০১৭ সালের এক রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতিবছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। আর প্রতিদিন নতুন করে ৩৩৪ জন মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। ক্যান্সার অনেকরকমই হয়, তার মধ্যে একটি হলো পুরুষদের যৌনাঙ্গে ক্যান্সার। অসুরক্ষিত অবাধ যৌনতা, আর তার থেকেই অজান্তে শরীরে দানা বাঁধছে এই মারণ রোগ।
চিকিৎসকদের মতে অবহেলা, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, এইগুলি থেকে আরও বেশি করে সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে। পুরুষদের যৌনাঙ্গের অগ্রভাগে ময়লা জমে জমে এ সমস্যা হচ্ছে বলে মত চিকিৎসকদের। তবে এ ছাড়াও আরও একটি দিক চিকিৎসকদের নজরে এসেছে। সেটা হলো, মহিলাদের জরায়ু থেকে ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস পুরুষ দেহে আসছে। ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) এবং হারপিস সিমপ্লেক্স ভাইরাস-২ (এইচসিভি-২), এই দুই ভাইরাস পুরুষ দেহে ছড়িয়ে পড়ছে মহিলাদের জরায়ু থেকে। আর এর জন্যে চিকিৎসকরা প্রধানত দায়ী করছেন অসুরক্ষিত অবাধ যৌনতাকে। কন্ডোম ব্যবহার না করেই অবাধ, অসুরক্ষিত যৌনতায় মেতে উঠছে অনেকেই, আর ফলস্বরূপ পাচ্ছে এই মারণ রোগের ভাইরাস। এর থেকে বাঁচার জন্যে সাবধানতা এবং সচেতনতাই একমাত্র পথ বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…