নিউজ

Train Ticket: বাড়িতে বসেই কাটা যাবে অসংরক্ষিত এবং প্ল্যাটফর্ম টিকিট, যাত্রীদের জন্য নয়া নিয়ম রেলের

ভারতীয় রেলের (Indian Railways) যাত্রীদের জন্য প্রায়ই কোনো না কোনো উদ্যোগ নেওয়া হয়ে থাকে। ট্রেনে সফর করার সময়ে টিকিট বুক (Ticket Booking) করা নিয়ে চিন্তা কমবেশি সকলেরই থাকে। শুধু সংরক্ষিত আসনের টিকিটই নয়, অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিটও কাটতে হয় প্রয়োজনে। এবার রেলের নয়া উদ্যোগে দেশের যেকোনো প্রান্ত থেকেই কাটা যেতে পারে অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট। কীভাবে সম্ভব তা, জেনে নিন এই প্রতিবেদনে।

রেলের আনরিজার্ভড টিকিট বুকিং সিস্টেম’ বা ইউটিএস অ্যাপের মাধ্যমে কাটা যাবে অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট। এই অ্যাপ থেকে জিও ফেন্সিং এর বিধি নিষেধ তুলে দেওয়া হয়েছে সম্প্রতি। কী এই জিও ফেন্সিং? আগে নিয়ম ছিল যে, এই অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট কাটতে হলে ব্যবহারকারীকে প্ল্যাটফর্মের ৫০ কিমি পরিধির মধ্যে থাকতে হবে। এই জিও ফেন্সিং এর বাধা এবার তুলে দেওয়া হয়েছে। তাই এবার দেশের যে কোনো প্রান্তে বসেই এই অ্যাপের মাধ্যমে কাটা যাবে টিকিট।

ভারতীয় রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সৌরভ কাটারিয়া বলেন, এই নতুন নিয়মের ফলে যাত্রীদের অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট কাটা নিয়ে আর চিন্তা করতে হবে না। যেকোনো জায়গা থেকে, এমনকি বাড়িতে বসেও টিকিট কাটতে পারবেন যাত্রীরা। রাতারাতি ট্রেন সফর করার হলে এবার যাত্রীদের বড় সুবিধা হতে চলেছে।

স্মার্টফোন থেকেই রেলের ইউটিএস অ্যাপটি ব্যবহার করা যায়। এই অ্যাপের মাধ্যমে অনেকদিন ধরেই টিকিট কাটার সুবিধা পেয়ে আসছেন যাত্রীরা। এবার এই অ্যাপ দিয়ে অসংরক্ষিত এবং প্ল্যাটফর্ম টিকিটও কাটতে যাত্রীরা। আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না তাদের, বাড়িতে বসেও কাটা যাবে টিকিট। ডিজিটালাইজেশনকে গুরুত্ব দিতেই এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026