বায়োপিক্স এখন বলিউড চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম পছন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক বানাতে চলেছে বলিউড। ছবির নাম হতে পারে ‘আনটোল্ড বাজপেয়ী’। এই ছবিতে বাজপেয়ীর শৈশব কাল থেকে কলেজ জীবন, রাজনৈতিক জীবনের যাত্রা, বাজপেয়ীর জীবনের সমস্ত অজানা দিক সবই দেখানো হবে। এনপির লেখা বই ‘আনটোল্ড বাজপেয়ী’- এর ভিত্তিতেই তৈরি হবে এই ছবি। উল্লেখ এই বইয়ের স্বত্ব কিনেছে আমাশ ফিল্মস প্রযোজনা সংস্থার কর্ণধার শিবা শর্মা ও জিশান আহমেদ। শিবা শর্মা বলেছেন, “ আনটোল্ড বাজপেয়ী আমার স্বপ্নের ছবি। এমন একজন নেতার জীবনকে বড়পর্দায় তুলে ধরার উদ্যোগ নিতে পেরে আমি গর্বিত। অনেকেই অটল বিহারী বাজপেয়ীর আসল দিকটা জানেন না। বই পড়ার সময় ওনার ব্যক্তিগত জীবন ও প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর কাজের সম্পর্কে অনেক কিছু জানতে পারি।” ইতিমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। তবে ছবিতে কারা অভিনয় করবেন সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিবা এটাও নিশ্চিত করেছেন যে একবার স্ক্রিপ্টিংটি শেষ হয়ে গেলে কাস্টিং প্রক্রিয়াটি শুরু করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…