করোনা মোকাবিলায় নিজেদের জীবন বাজি রেখে লড়ে চলেছেন ডাক্তাররা। যাদের সবরকম সুবিধা দেওয়া প্রয়োজন, এবার তাদের প্রতিই চরম উদাসীনতার অভিযোগ উঠলো। জানা গেছে, ডাক্তারদের মিলছে না উপযুক্ত খাবার, নেই থাকার জায়গা। অবশেষে একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসলো সরকারি কর্মকর্তারা।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বরেলি জেলায়। যেখানে একদল সরকারি চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের রাখা হয় একটি সরকারি স্কুলে। এক একটি ঘরে চারটি করে বিছানা পেতে থাকতে দেওয়া হয় তাদের। সেখানে নেই ঠিকঠাক শৌচাগারের সুবিধা। আবার কারেন্ট চলে গেলেও নেই কোনো বিকল্প ব্যবস্থা। খাবার হিসেবে দেওয়া হয় প্লাস্টিকে মুড়িয়ে রাখা বাসি পুরি। এই শোচনীয় অবস্থা না সহ্য করতে পেরে অবশেষে ভিডিও করে প্রকাশ্যে আনেন তারা। এই বিষয়ে সংশ্লিষ্ট জেলার মুখ্য মেডিকেল আধিকারিককে চিঠি লিখেও জানান তারা।
শৌচাগার ও খাবারের ভিডিও প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় প্রশাসন। থাকার জায়গা পাল্টে কাছের একটি গেস্ট হাউসে রাখা হয় তাদের। একই সাথে তাদের যাতে কোনোরকম সমস্যা না হয়, সে দিকেও বাড়তি নজর দেওয়া হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…