নিউজ

অখিলেশের আমলে পদোন্নতি হওয়া চার অফিসারকে আগের পদে ফেরাল যোগী সরকার

উত্তরপ্রদেশ: মুখ্যমন্ত্রীর (Chief Minister) দায়িত্বে আসার পর থেকে একের পর এক বদল ঘটিয়েছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। কখনও রাজ্যের নাম পরিবর্তন তো কখনও প্রশাসনিক ব্যবস্থার বদল। সব মিলিয়ে খবরের শিরোনামে উঠে আসা উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুখ্যমন্ত্রী যেন রোজনামচা হয়ে গিয়েছে। আর এবার তিনি ঘটালেন আরও এক কাণ্ড। প্রমোশন পেয়ে পদে উন্নতি হওয়া চারজন সরকারি কর্মীকে আগের পদে ফেরালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জানা গিয়েছে, নিয়ম ভেঙে প্রমোশন পাওয়া চার অতিরিক্ত জেলা তথ্য অফিসারকে আগের পদে ফিরিয়েছেন আদিত্যনাথ। তারা ছিলেন পিয়ন, ওয়াচমেন এবং সিনেমা অপারেটর কাম কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট পদে। ছ’বছর আগে অখিলেশ যাদবের আমলে এই চার অফিসারকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অফিসার পদে প্রমোশন দেওয়া হয়েছিল। কিন্তু সেই পদোন্নতি ছিল বেআইনি। আর তাই তড়িঘড়ি পদোন্নতি হওয়া চার অফিসারকে আগের পদে ফিরিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত রাখলেন যোগী আদিত্যনাথ।

চারজনের পদোন্নতির প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্টে প্রমোশনের আবেদন করেছিলেন তথ্য দফতরের এক হেল্পার। তিনি বলেছিলেন, সমান পদে চাকরি করা এই চার অফিসারের যদি পদোন্নতি হতে পারে, তাহলে তার ক্ষেত্রেও সেটা সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। আর এই মামলার পরিপ্রেক্ষিতেই দেখা যায় জনৈক চারজন অফিসারের পদোন্নতি হয়েছিল বেআইনিভাবে। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই তাদের পদস্খলন ঘটিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026