নিউজ

অবশেষে হাথরসে যাওয়ার ছাড়পত্র পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, সঙ্গে থাকবে কংগ্রেসের পাঁচ প্রতিনিধি

উত্তরপ্রদেশ: হাথরস কান্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে গোটা দেশ। বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কার্যত গ্রেফতার হয়েছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তারপরও কোনওকিছুকে এতটুকু পরোয়া না করে আজ, শনিবার ফের হাথরসের পথে রওনা হন রাহুল গান্ধী। ছিলেন প্রিয়াঙ্কাও। এমনকি গাড়ির চালকের আসনে বসেছিলেন রাহুল ভগিনী। পাশে ছিলেন সনিয়া-পুত্র। আর পেছনে ছিলেন কংগ্রেসের 30 জন প্রতিনিধি। কিন্তু এবারও প্রথমে আটকে দেওয়া হয় রাহুলদের। কিন্তু অবশেষে উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে রাহুল-প্রিয়াঙ্কাকে হাথরসে যাওয়ার অনুমোদন দেওয়া হল।

জানা গিয়েছে, প্রথমে দিল্লি নয়ডা টোলপ্লাজার কাছে আটকে দেওয়া হয় রাহুলদের। জানানো হয় 144 ধারা জারি রয়েছে, যা লংঘন করা যাবে না। তাই সেখানেই গাড়ির ওপর উঠে কার্যত দলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন রাহুল গান্ধী।

এই ঘটনার কিছুক্ষণ পরেই গৌতম বুদ্ধ নগর থানা জানায়, গান্ধীনগর হয়ে হাথরসে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস প্রতিনিধি দলকে। কিন্তু এক্ষেত্রে একটি শর্ত প্রযোজ্য থাকে। বলা হয় 144 ধারা জারি রয়েছে বলে পাঁচজনের বেশি প্রতিনিধিদের নিয়ে রাহুল-প্রিয়াঙ্কা সেখানে যেতে পারবেন না। তবে একজন হোক বা পাঁচজন, অবশেষে হাথরসে প্রবেশের অনুমোদন পেল রাহুল-প্রিয়াঙ্কা। আর এটাই কংগ্রেসের কাছে তথা রাজনৈতিক মহলের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026