নিউজ

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুত ফ্রীতে দেবে রাজ্য সরকার, বাজেটে বড় ঘোষণা

আজ ঘোষিত হয়েছে রাজ্য বাজেট। আর রাজ্য বাজেটে বড় ঘোষণা হলো বিদ্যুৎ নিয়ে। আজ ঘোষিত রাজ্য বাজেটে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও বিদ্যুতে ছাড় দেবে বলে ঘোষণা করেছে। বিদ্যুতের মাশুল বেশি বলে এরাজ্যে অনেকবারই বিরোধীরা আন্দোলন করেছে, এবার সেই বিদ্যুতের ব্যবহারেই ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

এদিন বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘গত আট বছরে আমরা ৯৯.৯ শতাংশ মানুষের বাড়ি বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এঁদের মধ্যে অনেকেই আছেন যারা খুবই গরিব, তারা বিদ্যুতের মাশুল মেটাতে পারেনা। তাই তাদের জন্য আমরা ‘হাসির আলো’ নামে একটি প্রকল্প আনতে চলেছি। এই প্রকল্পে যারা তিনমাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবেন, তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

আরও পড়ুন : নাগরিকদের মৌলিক অধিকার নয় ‘চাকরিতে সংরক্ষণ’, জানালো সুপ্রিমকোর্ট

এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি আরও জানান, এই প্রকল্পের ফলে রাজ্যের ৩৫ লক্ষ মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু ভালো করে দেখলে দেখা যাচ্ছে, এই প্রকল্পে মধ্যবিত্তের আসলে কোন উপকারই হবেনা, কারণ বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে এক মাসেই ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ পোড়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026