Upcoming SUV Car 2024: এই বছরে লঞ্চ হচ্ছে ৭ টি ইলেকট্রিক SUV গাড়ি, জেনে নিন গাড়ির দাম

মারুতি সুজুকি, মহিন্দ্রা, টাটা মোটরস এবং হুন্ডাই সহ বেশ কয়েকটি কোম্পানি ২০২৪ সালে ভারতে নতুন গাড়ি লঞ্চ করার জন্য প্রস্তুত। এই গাড়িগুলির মধ্যে পেট্রোল এবং ডিজেল গাড়ির পাশাপাশি ইলেকট্রিক গাড়িও রয়েছে। আসলে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ও পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য এবার ভারতীয় গ্রাহকদের মধ্যেও ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। তাই একাধিক লিডিং অটোমেকার কোম্পানি ভারতের বাজারে তাদের নতুন ইভি লাইনআপ নিয়ে আসছে।আজকের এই প্রতিবেদনে আমরা আপনাকে ৭টি গাড়ি সম্পর্কে জানাবো যা এই বছর লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত।

১. মারুতি সুজুকি eVX:

২০২৪ সালের উৎসবের মরশুমে এই ইলেকট্রিক এসইউভি বাজারে আসবে। টয়োটার 27PL স্কেটবোর্ড প্ল্যাটফর্মে ডিজাইন করা হয়েছে। এই গাড়িতে ADAS প্রযুক্তি, ফ্রেমলেস রিয়ারভিউ মিরর এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরার মতো উন্নত ফিচার থাকবে।

২. নতুন জেনারেশন Maruti Suzuki Swift:

Maruti Suzuki Swift একটি জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি। এই বছর এর নতুন জেনারেশনে আসবে। এই গাড়িতে নতুন ডিজাইন, ইন্টেরিয়ার এবং প্রযুক্তি আসতে চলেছে। মনে করা হচ্ছে এতে ১.২ লিটার হাইব্রিড পেট্রোল ইঞ্জিন থাকবে। এই গাড়ি ৬ লক্ষ টাকা এক্স-শোরুম দামে লঞ্চ হতে পারে।

৩. Tata Curvv:

Tata তাদের প্রথম কুপে ডিজাইনের এসইউভি আনতে চলছে এই সালে। এটি ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে পারে। এই গাড়িতে আশা করা হচ্ছে নেক্সনের ১.২ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন দেওয়া হবে। আর ইলেকট্রিকের কথা বলতে গেলে এতে Nexon সিরিজের লং রেঞ্জ ব্যাটারি ও মোটর সেটআপ থাকবে। ফিচারের কথা বললে এতে ১০.২৫ ইঞ্চি ফুল TFT ইন্সট্রুমেন্ট কনসোল, একটি ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে।

৪. Hyundai Creta Electric:

হুন্ডাই Creta-এর উপর ভিত্তি করে তৈরি ইলেকট্রিক এসইউভি গাড়ি। ২০২৪ সালের শেষের দিকে লঞ্চ হতে পারে। এই গাড়িতে ৪৫ kWh ব্যাটারি প্যাক থাকবে।

৫. Mahindra Thar 5-Door:

ভারতের বাজারে এখন ২ দরজার Thar ব্যাপক জনপ্রিয়।এর আপডেটেড ভার্সন হল Thar-এর 5-দরজার সংস্করণ। এই গাড়িতে বর্তমানের তুলনায় বেশি জায়গা এবং আরাম পাওয়া যাবে। গাড়িটি দুটি ইঞ্জিন বিকল্প নিয়ে লঞ্চ হবে। একটি ২ লিটার পেট্রোল এবং অন্যটি ২.২ লিটার ডিজেল। এই গাড়ির আনুমানিক দাম হবে ১৫ লাখ টাকা।

৬. Mahindra XUV300 Facelift:

এই গাড়িটি একটি কমপ্যাক্ট SUV, যা XUV300 এর ফেসলিফ্ট সংস্করণ যা মার্চ মাসের মধ্যে লঞ্চ হবে। এটি নতুন ডিজাইন এবং বৈশিষ্ট্য সহ আসবে এবং এতে ১.২ লিটার টার্বো পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন থাকবে। গাড়িটি ৯ লাখ টাকার এক্স-শোরুম মূল্যে লঞ্চ করতে পারে।

৭. Mahindra Bolero Neo Plus:

এই গাড়িটি Bolero Neo গাড়ির বড় ভার্সন হতে চলেছে। এই ৯ সিটার গাড়ি এটি 9 সিটার গাড়ি ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হবে, যা ১০০ bhp শক্তি এবং ২৬০ Nm টর্ক জেনারেট করবে। কোম্পানি এই গাড়ি ১০ লাখের দামে লঞ্চ করতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026