Categories: BB Plus

Tata Nano: শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করা হবে Tata Nano EV, ৩০০ কিমি মাইলেজ সহ থাকছে দুর্দান্ত ফির্চাস

বর্তমানে ভারতীয় বাজারে প্রায় ৮০ শতাংশ ইলেকট্রিক গাড়ি নির্মাণ করছে টাটা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি টাটার পরিকল্পনা আরও সহজ করে দিয়েছে। ভারতের মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি গাড়ির শখ পূরণ করলেও তেলের উর্ধ্বমূল্যের কারণে বেশিরভাগ গাড়ি প্রেমীরা গাড়ি চালাতে ভয় পাচ্ছেন। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে জ্বালানি তেলের বিকল্প হিসেবে বাজারে ইলেকট্রিক গাড়ি বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে TATA। আর সেই উদ্দেশ্যে সবচেয়ে কম মূল্যে এবং দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে ইলেকট্রিক গাড়ি বাজারে বিক্রি করার সমস্ত পরিকল্পনা সেরে ফেলেছে এই গাড়ি নির্মাণ কোম্পানিটি।

নিবন্ধের শুরুতে যদি গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে Tata Nano EV ইলেকট্রিক গাড়িটিতে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ সহ 7-ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগের মত সুবিধা থাকবে। তাছাড়া, গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে এই গাড়িতে এয়ার ব্যাগ প্রদান করেছে টাটা মোটরস।

পাশাপাশি কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, দুটি ভেরিয়েন্টের ব্যাটারি সংযোগ দেওয়া হবে গাড়িটিতে। গ্রাহকরা নিজের পছন্দ অনুযায়ী মডেল ক্রয় করতে পারবেন। যার মধ্যে প্রথমটি একটি 19 kWh ব্যাটারির প্যাক যা একবার সম্পূর্ণ চার্জে ২৫০ কিলোমিটারের পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এর দ্বিতীয় ব্যাটারি প্যাক সম্পর্কে যদি বলি, এটি একটি 24 kWh ব্যাটারি প্যাক, যা একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে, আপনি ৩৫০ কিলোমিটারের ড্রাইভ রেঞ্জ পাবেন। যদি দামের কথা বলি তবে জানলে অবাক হবেন যে, চাইলে গাড়িটি আপনি ৫ লাখের কম মূল্যে ক্রয় করতে পারবেন।

Kriti Lekha Shome

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026