Categories: দেশনিউজ

১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট করতে চান, হবে কি এই কাজ বাড়ি থেকে? জানুন UIDAI এর নিয়ম

প্রত্যেক ভারতীয়র কাছে অনেকদিন আগে থাকতেই আধার কার্ড থাকা বাধ্যতামূলক করেছে সরকার। এই আধার কার্ড হল একটি বায়োমেট্রিক ইনফর্মেশন যাতে প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত তথ্য মজুত রয়েছে। অনেকের এই আধার কার্ড ১০ বছর আগে তৈরি হয়েছে। এবার তাদের আধার কার্ড আপডেট করতে হবে বলে জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। এমতাবস্থায় মানুষের মনে প্রশ্ন জাগছে যে এখন যখন প্রায় সমস্ত কাজই অনলাইন হতে পারে, তখন ঘরে বসেও আধার আপডেট করা যাবে কি না। এর উত্তর হ্যাঁ এবং না উভয়ই। UIDAI তাদের ওয়েবসাইটে এই বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, আপনি যদি আপনার ঠিকানা আপডেট করতে চান তবে আপনি সেলফ সার্ভিস আপডেট পোর্টালের মাধ্যমে এটি নিজেই করতে পারেন।

ঠিকানা আপডেট অনলাইনের মাধ্যমে করা গেলেও নাম, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল এবং বায়োমেট্রিক্সের মতো অন্য কোনও বিবরণ আপডেট করতে আপনাকে স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে। এছাড়া SSUP এর সাথে আপনার মোবাইল নাম্বার কানেক্ট না করা থাকলে আপনাকে ঠিকানা পরিবর্তন করতেও তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে।

ঠিকানা প্রমাণের জন্য রেশন কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি SC/ST শংসাপত্রও ব্যবহার করা যেতে পারে। জন্মের প্রমাণের জন্য পাসপোর্ট, পরিষেবা পরিচয়পত্র, পেনশন কার্ড এবং স্কুল কলেজের মার্কশিট ব্যবহার করা যেতে পারে। নথিগুলির সম্পূর্ণ তালিকা জানতে আপনি UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। আধার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আপনি ইংরেজি, হিন্দি, অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়লাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দুতে আপনার ঠিকানা আপডেট করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026