নিউজ

Aadhaar Card: বদলেছে ফোন নম্বর, বিপদে পড়ার আগে এভাবে আধার কার্ডে করুন আপডেট

আধার কার্ড (Aadhaar Card) ছাড়া এখন মানুষের জীবন কার্যত অচল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানান কাজেই প্রয়োজন পড়ে আধার কার্ডের। সরকারি কাজে তো বটেই, অনেক বেসরকারি কাজেও দরকার হয় আধার কার্ড। তাই আধার কার্ড সবসময় আপডেটেড রাখা জরুরি। কিন্তু অনেক সময় না চাইতেও বিপদ এসে পড়ে। যেমন অনেক সময় মোবাইল হারিয়ে যাওয়ার কারণে মাথায় হাত দিয়ে বসতে হয়। মোবাইল হারিয়ে যাওয়াতে অন্যতম বড় যে সমস্যা টায় পড়তে হয় তা হল আধার সংক্রান্ত।

আসলে বর্তমানে আধার, প্যান নম্বরগুলি ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা। তাই কোনো কারণে ফোন নম্বর বন্ধ হয়ে গেলে আধার এবং প্যান সংক্রান্ত কাজ করতেও সমস্যা হয়। যদি ফোন নম্বর বদলানো হয় কোনো কারণে তাহলে আধার কার্ডে তা আপডেট কীভাবে করা যাবে? এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে জানানো হল আধার কার্ডে মোবাইল নম্বর আপডেটের প্রক্রিয়া।

আধার কার্ডে নতুন নম্বর আপডেট করতে হলে নিকটবর্তী কোনো আধার পরিষেবা কেন্দ্রে যাওয়া বাধ্যতামূলক। সেখানে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। তারপর গ্রহণ করা হবে বায়োমেট্রিক তথ্য। প্রথমে নিকটবর্তী আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে নম্বর আপডেট করার জন্য স্লট বুক করতে হবে। এর জন্য অনলাইনে প্রথমে আধারের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

ওয়েবসাইটে গিয়ে মাই আধার অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর লোকেট অ্যান এনরোলমেন্ট সেন্টার অপশনে ক্লিক করতে হবে। তারপর বাড়ির পিন নম্বর অনুসারে নিকটবর্তী আধার কেন্দ্রের তালিকা সামনে আসবে। এর মধ্যে থেকে পছন্দসই বেছে নিতে হবে। আধার কেন্দ্রে গিয়ে নতুন নম্বর রেজিস্টার করানোর পর সাতদিনের মধ্যে আপডেট হয়ে যাবে নতুন মোবাইল নম্বর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026