Aadhaar Update: হাতে সময় আর দিন সাতেক, আপনি আপনার আধার কার্ড আপডেট করিয়েছেন তো? দেখে নিন পদ্ধতি

বর্তমানে জন্ম থেকে মৃত্যু সর্বত্র আঁধার কার্ড হয়ে উঠেছে প্রয়োজনীয় নথি। সরকারি পরিষেবা তো বটেই, বেসরকারি পরিষেবার ক্ষেত্রেও আঁধার কার্ড ব্যাতিত কোন কার্য পরিচালনা করতে পারবেন না আপনি। ফলে এই নথিটি নির্দিষ্ট সময়ে আপডেট কিংবা কোনো তথ্য ভুল থাকলে তা সংশোধন করা প্রয়োজন। গত কয়েক বছর ধরে একাধিকবার ভারত সরকার বিনামূল্যে আধার সংশোধন এবং তথ্য আপডেট করার সুযোগ দিচ্ছে। তবুও বিনামূলের এই পরিষেবা গ্রহণ করছেন না দেশের কোটি কোটি মানুষ।

আপনারা জানলে অবাক হবেন, বেশ কয়েক মাস ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আধার কার্ড নিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে ভারত সরকার। ভারতের সাধারণ নাগরিকদের কাছে বারবার অনুরোধ করা হয়েছে, UID কর্তৃক প্রদত্ত আধার কার্ডের সাথে বায়োমেট্রিক আপগ্রেড, ঠিকানা আপডেট কিংবা ছবি পরিবর্তনের মত কাজ গুলি করে নেওয়ার জন্য। যার সময়সীমা উত্তীর্ণ হতে চলেছে ১৪ই ডিসেম্বর। এর মধ্যে যদি ভারতীয় নাগরিকরা আধার কার্ডের সাথে নির্দিষ্ট কাজগুলি সম্পন্ন না করেন, সেক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন তারা।

শুধু তাই নয়, UID কর্তৃক স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১০ বছরের আধার কার্ডের সাথে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই, বর্তমানে এই কাজটি সম্পন্ন বিনা পয়সায় করতে পারেন ভারতীয় নাগরিকরা। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর বায়োমেট্রিক আপডেট করার কার্যক্রম চালু থাকলেও নাগরিকদের কাছ থেকে বড় অংকের জরিমানা নিতে পারে UID।

কিভাবে আধার কার্ড আপডেট করবেন?
যদি আপনি আপনার আধার কার্ডের তথ্য সংশোধন করতে চান, সে ক্ষেত্রে বাড়িতে বসে myaadhaar.com ওয়েবসাইটে প্রবেশ করে তা খুব সহজে করতে পারবেন। তবে আধার কার্ডের সাথে বায়োমেট্রিক কিংবা ছবি পরিবর্তন করতে চাইলে আপনাকে নিকটস্থ আধার সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার সমস্ত তথ্য আপডেট করতে পারবেন। আর বিনামূল্যে এই সুযোগ গ্রহণ করতে পারবেন আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026