ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

যাদের ATM Card নেই তারাও তৈরি করতে পারবেন UPI Account, জেনে নিন পদ্ধতি

ডিজিটাল যুগে এখন মানুষ অনেক কম সময়ে অনেক বেশি কাজ করে ফেলতে পারেন। তবুও এখন অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্ন কারণে বঞ্চিত থাকেন। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো, তাদের কাছে এটিএম কার্ড নেই। এটিএম কার্ড এর অভাবে অনেক সময় এটিএম মেশিন থেকে তারা টাকা তুলতে পারেন না এবং এটিএম এর সমস্ত সুবিধা, সেই ব্যক্তিরা গ্রহণ করতে পারে না। এই কারণে অনেক ক্ষেত্রে ব্যাংকের লাইনে তাদের সময় দিতে হয়। এই ধরনের লোকেদের জন্য আজ আমরা নিয়ে এসেছি একটা বিশেষ নিবন্ধ যেখানে আপনারা জানতে পারবেন, কিভাবে ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইন না দিয়েও আপনি সহজেই টাকা তুলতে পারবেন।

আজকাল মানুষ নগদ টাকা রাখতে পছন্দ করেন না। ব্যাংকে নগদ টাকা রাখলে অনেক সময় টাকা চুরি হয়ে যেতে পারে অথবা হারিয়ে যেতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তৈরি হয়েছে ইউপিআই। এই সমস্ত ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজে ডিজিটাল পেমেন্ট করে ফেলতে পারবেন। এই ডিজিটাল পেমেন্টের জন্য আপনার অবশ্যই একটি ইউপিআই অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার অবশ্যই একটা ভালো ব্যাংকের সাথে অ্যাকাউন্ট থাকতে হবে। এমনিতে ইউপিআই একাউন্ট তৈরি করতে কিন্তু কোনরকম ডেবিট কার্ডের প্রয়োজন হয় না। আপনি ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড ছাড়াই আপনার ইউপিআই একাউন্ট তৈরি করতে পারেন। আপনি কিন্তু আধার কার্ড দিয়েই ইউপিআই একাউন্ট তৈরি করতে পারেন।

এর জন্য আপনাকে প্রথমে ইউপিআই অ্যাপে যেতে হবে এবং ব্যাংক একাউন্ট এর সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর ইউপিআই অ্যাপের নির্দিষ্ট জায়গায় ইন্টার করতে হবে। এরপর লিঙ্ক করা অ্যাকাউন্ট আপনাকে যোগ করতে হবে। তারপর ইউপিআই পিন তৈরি করতে হবে এবং নতুন পিন বিকল্প নির্বাচন করতে হবে। এরপরে আধার কার্ড বিকল্প নির্বাচন করে আপনাকে আধার কার্ডের শেষ ছয় সংখ্যা লিখতে হবে। নিবন্ধিত মোবাইল নম্বরে একটি otp যাবে। তারপর আপনি ব্যাংক থেকে একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন এবং তারপর আপনি ইউপিআই পিন সেট করতে পারবেন। এরপর আপনি সহজেই এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026