ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

UPI AI feature এবারে কথা বলেই হবে ইউপিআই পেমেন্ট, কিভাবে ব্যবহার করবেন রিজার্ভ ব্যাংকের নতুন সিস্টেম

ইউপিআই ব্যবহারকারীদের জন্য দারুন খবর। শীঘ্রই আপনি ইউপিআই পেমেন্টের সময় স্মার্টফোনে বারবার পিন প্রবেশ করা থেকে মুক্তি পেতে চলেছেন বলে জানিয়েছে আরবিআই। একটি নির্দেশিকায় rbi ইউপিআইকে সরাসরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাথে যুক্ত করবে বলে জানিয়েছে। এর ফলে এই নতুন ইন্টিগ্রেশন এর সাহায্যে আপনি কথা বলে যেকোনো জায়গায় ইউপিআই পেমেন্ট করতে পারবেন। এই সপ্তাহে বৃহস্পতিবার মনিটারি পলিসি কমিটির সিদ্ধান্ত সম্পর্কে তথ্য দিয়ে আরবিআই গভর্নর জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক কথোপকথন এর মাধ্যমে অর্থ প্রদানের এই নতুন সুবিধা শুরু করতে চলেছে।

এই নতুন সুবিধার মাধ্যমে লেনদেনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে। এক্ষেত্রে রাখা হবে একটি চ্যাট বট এবং এর সুবিধা নিয়ে স্মার্টফোন এবং ফিচার ফোনে আপনি ইউপিআই পেমেন্ট করতে পারবেন খুব সহজে। প্রাথমিকভাবে হিন্দি এবং ইংরেজি ভাষায় এটা লঞ্চ করা হলেও পরবর্তীকালে অন্যান্য ভাষায় এই সুবিধা পাওয়া যাবে। আরবিআই গভর্নর বলেছেন ডিজিটাল অর্থনীতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অংশীদারিত্ব বৃদ্ধি হচ্ছে ক্রমাগত। এই কারণেই এবারে ইউপিআইতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেশন ব্যবহার করা হবে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে।

এই ব্যবস্থায় লেনদেন হবে সম্পূর্ণরূপে নিরাপদ। শীঘ্রই ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনকে এই সম্পর্কে একটি নির্দেশিকা দিতে চলেছে আর বি আই। আপনাদের জানিয়ে রাখি ইউপিআই সিস্টেমটি মূলত তৈরি করেছে এনপিসিআই এবং পরিচালনা করেও সেই সংস্থাটি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026