ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

UPI ATM: ইউপিআই অ্যাপ ব্যবহার করেই ক্যাশ তুলতে পারবেন এটিএম থেকে, জানুন কিভাবে করবেন এই কাজ

ভারত ক্রমাগত উন্নতি করছে। নতুন প্রযুক্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি ভারতের প্রথম UPI এটিএম চালু হয়েছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর সহযোগিতায় Hitachi পেমেন্ট সার্ভিসেস হোয়াইট লেবেল এটিএম (WLA) হিসাবে এই এটিএম চালু হয়েছিল। আর এর মাধ্যমে এখন আপনি কোনো ঝামেলা ছাড়াই নগদ টাকা তুলতে পারবেন।

এর মাধ্যমে আপনি কিছু ব্যাঙ্কের গ্রাহকদের QR-ভিত্তিক ক্যাশলেস উইথড্রলের মতো অভিজ্ঞতা পাবেন। লাইভ মিন্টের একটি প্রতিবেদন অনুসারে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) বলেছে যে, আমরা এটিএম লেনদেনের জন্য এই উদ্ভাবনী এবং গ্রাহক-বান্ধব পরিষেবার মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়ন করতে পেরে অত্যন্ত খুশি। ইউপিআই ব্যবহার করে যদি আপনি এটিএম থেকে টাকা তোলেন তাহলে সেটা একদিক থেকে যেমন হবে অত্যন্ত নিরাপদ, তেমনি কিন্তু বেশ আধুনিক একটা পদ্ধতিও হয়ে দাঁড়াবে এটা। তাই ইউপিআই এটিএম আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন।

যেকোনো এটিএম থেকে টাকা তুলতে পারবেন

ফিজিক্যাল কার্ডের প্রয়োজন ছাড়াই ভারতের প্রত্যন্ত অঞ্চলেও নগদে দ্রুত অ্যাক্সেস দেওয়ার জন্য এই নতুন সুবিধাটি ডিজাইন করা হয়েছে। UPI এটিএম পরিষেবাকে ইন্টার অপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রল (ICCW) সিস্টেম বলা হয়। খুব সহজেই ইউপিআই সিস্টেম ব্যবহার করে আপনারা এই এটিএম থেকে ক্যাশ তুলতে পারবেন। এতে আপনার কোনো ফিজিক্যাল কার্ডেরও প্রয়োজন হবে না।

এইভাবে আপনি UPI ATM থেকে টাকা তুলতে পারবেন

১. UPI ATM থেকে টাকা তোলার জন্য, প্রথমে আপনি যে পরিমাণ টাকা তুলতে চান তা নির্বাচন করতে হবে।

২. এরপর আপনাকে QR স্ক্যান অপশনটি নির্বাচন করতে হবে এবং তারপর এগিয়ে যেতে হবে। এরপর আপনার স্ক্রিনে ওই কিউআর কোড দেখা যাবে এবং তার পাশে আপনার নির্বাচিত এমাউন্ট আপনি দেখতে পাবেন।

৩. QR কোড স্ক্যান করতে আপনাকে UPI অ্যাপ ব্যবহার করতে হবে।

৪. লেনদেন নিশ্চিত করতে আপনাকে আপনার UPI পিন লিখতে হবে।

৫. তারপরেই আপনার নগদ টাকা বেরিয়ে আসবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026