ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Cash Deposit: ব্যাঙ্কে ক্যাশ জমা করা যাবে এই নতুন উপায়ে, জেনে নিন কীভাবে

২০২৫ আর্থিক বছরের প্রথম ক্রেডিট পলিসি সভায় গৃহীত সিদ্ধান্ত এবারে ৫ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে বলে জানা যাচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ঘোষণা অনুযায়ী এবার থেকে ইউপিআই ব্যবহার করে গ্রাহকরা নগদ ক্যাশ জমা করতে পারবেন। এটিএম এর মাধ্যমেই ইউ পি আই ব্যবহার করে ক্যাশ জমা করা যাবে বলে জানিয়েছে আর বি আই। এই সুবিধার অধীনে, যদি আপনারা চান তাহলে সহজেই UPI ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে ক্যাশ জমা করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই কাজটা আপনি করতে পারবেন।

ইউপিআই ক্যাশ ডিপোজিট মেশিন এ আপনাকে এই কাজটা করতে হবে। এই ক্যাশ ডিপোজিট মেশিন এর ইউপিআই বিভাগে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে নির্দিষ্ট বাটনে এবং তারপর একটি কিউআর কোড আপনার সামনে চলে আসবে। এই কিউ আর কোড নিজের মোবাইলের ইউপিআই স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হবে। এরপর, এই কোড স্ক্যান করার পর এই সমস্ত বিবরণ আপনার কাছে দৃশ্যমান হবে। তারপর আপনাকে করতে হবে নগদ জমা। সমস্ত জমা হয়ে গেলে, মেশিনটি নগদ যাচাই করবে এবং তারপর যাচাই করার বিবরণ ঠিক হয়ে গেলে সেই নগদ জমা করে দেওয়া হবে আপনার একাউন্টে। আর বি আই গভর্নর শক্তিকান্ত দাস এই সম্পর্কে ঘোষণা করেছেন, ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে এবারে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। পাশাপাশি, এই নতুন পদ্ধতিতে বেশ কিছু সুবিধা আপনি পাবেন।

ইউপিআই ব্যবহার করে নগদ জমা করতে পারলে যেকোনো ব্যাংকের মুদ্রা পরিচালনা খুব সহজ হয়ে যাবে। তার পাশাপাশি গ্রাহক এবং ব্যাংক উভয়ের জন্য বিষয়টা বেশ সহজ হবে। যেকোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে আপনারা এই কাজটা করতে পারেন। ফলে বারবার আপনাকে ক্যাশ জমা করার জন্য ব্যাঙ্কে যেতে হবে না। এছাড়াও প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্ট অর্থাৎ ppi ওয়ালেট এর মাধ্যমে ও কিন্তু এই কাজটা আপনি করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026