নিউজ

এই ব্যাঙ্ক UPI লেনদেনে ৭৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে, এরকম সুযোগ আর পাবেন না

আজকাল ভারতে টাকা লেনদেন ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে প্রত্যেকেই আজকাল স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করছেন UPI টাকা পেমেন্ট করার জন্য। আজকাল আমরা সবাই প্রতিদিন UPI অ্যাপের মাধ্যমে পেমেন্ট করি। GPay, PhonePe এবং Paytm-এর মতো অনেক অ্যাপ এখন ভারতের বাজারে জনপ্রিয়। বর্তমান সময়ে UPI লেনদেনের ওপর প্রচুর মানুষ নির্ভর করেন। UPI একটি ভার্চুয়াল পেমেন্ট সিস্টেম যা গ্রাহকদের তাদের মোবাইল ফোন ব্যবহার করে লেনদেন করার অনুমতি দেয়। এই UPI ব্যবহার করলে অনেক ধরনের ক্যাশব্যাক পাওয়া যায়।

ভারতের বেসরকারি খাতের ব্যাংক ডিসিবি ব্যাংক তাদের নতুন সেভিংস অ্যাকাউন্ট “হ্যাপি সেভিংস অ্যাকাউন্ট” চালু করেছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ইউপিআই লেনদেন করলে গ্রাহকরা ৭৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। ডিসিবি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাকাউন্টের মাধ্যমে মাসিক ন্যূনতম ৫০০ টাকার ইউপিআই লেনদেন করলে গ্রাহকরা প্রতি মাসে ৬২৫ টাকা করে ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ, বছরে মোট ৭৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

এই ক্যাশব্যাক পেতে হলে অ্যাকাউন্টে ন্যূনতম ২৫,০০০ টাকার ব্যালেন্স থাকতে হবে। ক্যাশব্যাক প্রতি ত্রৈমাসিকে একবার অ্যাকাউন্টে জমা করা হবে। নতুন এবং পুরানো উভয় গ্রাহক এই অ্যাকাউন্টের সুবিধা নিতে পারবেন। তবে, পুরানো গ্রাহকদের তাদের বর্তমান অ্যাকাউন্টকে হ্যাপি সেভিংস অ্যাকাউন্টে আপগ্রেড করতে হবে। ক্যাশব্যাক ছাড়াও এই অ্যাকাউন্টের অন্যান্য সুবিধাগুলি হল আনলিমিটেড ফ্রি RTGS, NEFT এবং IMPS, পার্সোনাল ব্যাংকিং এবং ডিসিবি মোবাইল ব্যাংকিং। আর ডিসিবি ব্যাংকের যেকোনো এটিএম থেকে আনলিমিটেড ডেবিট কার্ড লেনদেন করতে পারবেন আপনি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026