ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

UPI অ্যাপে নতুন নিয়ম, এবারে PIN ছাড়াই হয়ে যাবে রেগুলার পেমেন্ট, জানুন নিয়ম

অনেক সময় এমন হয় যে আমরা এলআইসির বীমা প্রিমিয়াম, ওটিটি বিল এবং ইউটিলিটি বিল দিতে ভুলে যাই। এর পরে আমাদের আরো বেশি লেট ফি দিতে হয়, অথবা অনেক সময় আবার সেই একাউন্ট পুরোপুরি ক্লোজ করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ, যদি পলিসির প্রিমিয়াম পরিশোধ না করা হয়, তাহলে পলিসিটিও একই সাথে শেষ হয়ে যায়।

এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই APCI চালু করেছে UPI Autopay পরিষেবা, যা আপনাকে UPI এর মাধ্যমে পুনরাবৃত্তভাবে অর্থ প্রদানের সুবিধা দিয়েছে। এর মাধ্যমে, গ্রাহকরা তাদের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত UPI অ্যাপ্লিকেশন ব্যবহার করে অটো ডেবিট অন করতে পারেন নিজের একাউন্টে। এমনিতে অটো ডেবিট অপশন আগে থেকেই ব্যাংক দিয়ে থাকে। তবে সেটা আগে শুধুমাত্র একাউন্টের মাধ্যমেই করা যেত। তবে এবারে সেটা শুরু হয়ে গেলো UPI থেকেও। RBI মনে করছে, যদি এই নিয়মটি ভালোভাবে চালু করা যায়, তাহলে ভারতে অনেকেই লোন ডিফল্ট থেকে বেঁচে যাবেন। অনেকের Lic পলিসি আগে শেষ হবেনা। সব মিলিয়ে অনেকটাই সুবিধা হবে সাধারণ মানুষের।

একজন ব্যবহারকারী ইউপিআই অটো-পে ম্যান্ডেটের জন্য বিজনেস ওয়েবসাইটটির পাশাপাশি তিনি যে ইউপিআই অ্যাপ ব্যবহার করছেন তার মাধ্যমেও রেজিস্টার করতে পারেন। আপনি যে UPI ব্যবহার করছেন সেটার সাথে সেই বিজনেসের UPI কানেক্ট করতে হবে। সেখানে আপনাকে পেমেন্ট অ্যামাউন্ট এবং UPI পিন দিতে হবে। তারপর আপনি অটো পেমেন্ট অন করতে পারবেন আপনার একাউন্টে।

আপনি স্বয়ংক্রিয় অর্থপ্রদানের অনুরোধ অনুমোদন করার জন্য একটি বিজ্ঞপ্তি পাবেন আপনার একাউন্টে। এর জন্য আপনার UPI পিন দিয়ে রেজিস্টার করতে হবে। আপনাকে পিন যাচাই করতে হবে। এর পরে আপনার নিবন্ধিত ইমেল আইডিতে একটি নিশ্চিতকরণ বার্তা দেওয়া হবে। অটো-পে সার্ভিসে কোন চার্জ নেবেনা UPI কোম্পানি। আপনি এখন ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে অটো পেমেন্ট সেট আপ করতে পারেন। এছাড়াও, আপনি অর্থপ্রদানের সময়ও আগে থেকে নির্ধারণ করতে পারেন। আপনি বার্ষিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, মাসিক, অথবা সাপ্তাহিক এবং দৈনিক ইত্যাদি বিকল্পগুলি বেছে নিতে পারেন। আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলে পেমেন্ট ব্যর্থ হবে। তবে, আপনি ডিফল্ট হয়ে যাবেন না। আপনার পেমেন্ট ব্যর্থ হলে আপনার ফোনে একটি SMS চলে আসবে। সেক্ষেত্রে আপনি ব্যবস্থা নিতে পারেন। আবারো পরের মাসে নিয়ম মতো টাকা ডেবিট হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026