ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

UPI লেনদেনের নতুন নিয়ম, অনলাইনে পেমেন্ট করতে সময় লাগবে ৪ ঘণ্টা, জেনে নিন পুরো বিষয়টি

অনলাইন লেনদেনে আজকাল জালিয়াতি একটা বড় সমস্যা হয়ে উঠেছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার অনেকভাবে চেষ্টা করতে শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত জালিয়াতিকে একবারে নির্মূল করা শেষ হয়নি। এই কারণেই অনলাইন জালিয়াতি রোধে এবারে নতুন নিয়ম প্রবর্তন করলো ভারত সরকার। এই নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে অনলাইনে প্রতারনার ঘটনা কমবে বলেই মনে করছে সরকার। চলুন তাহলে এই প্রস্তাবনার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারত সরকারের তরফ থেকে একটি প্রস্তাবনা রাখা হয়েছে যাতে ইউপিআই লেনদেন সিমিত করা নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি যদি প্রথমবারের জন্য কাউকে ২০০০ টাকার বেশি অনলাইন পেমেন্ট করেন তবে সর্বাধিক চার ঘন্টা দেরি হতে পারে এই পেমেন্ট প্রসেসিং হবার জন্য। এর ফলে প্রতারণা প্রতিরোধ করা সম্ভব হতে পারে। তবে যদি আপনি এই পেমেন্টের ক্ষেত্রে চার ঘন্টা অপেক্ষা করেন, তাহলে কিন্তু একটা সমস্যা হবার জায়গা রয়েছে। আপনি যদি ২০০০ টাকা বা তার বেশি মূল্যের মোদি জিনিস বা কোন আইটেম কেনেন তাহলে আপনাকে ৪ ঘন্টা বসে থাকতে হবে সেই দোকানে। সেই সময়ের আগে আপনি মুদি দ্রব্য পাবেন না।

আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ৫০০০ টাকার বেশি কাউকে প্রথমবারের জন্য ট্রান্সফার করা যায় না। ৫০০০ টাকা এককালীন পেমেন্ট করার পরে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সর্বাধিক ৫০,০০০ টাকা পেমেন্ট করা যেতে পারে। আর বি আই এর একটি রিপোর্ট অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে যতগুলি পেমেন্টের ঘটনা ঘটেছিল, তার মধ্যে ১৩ হাজার ৫৩০টি ঘটনা ছিল জালিয়াতি। ৩০ হাজার ২৫২ কোটি টাকার জালিয়াতি হয়েছিল এই বছরে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, ডিজিটাল পেমেন্ট আজকালকার দিনে জালিয়াতির একটা বড় অস্ত্র হয়ে উঠেছে। কিন্তু এই চার ঘন্টা অপেক্ষার বিষয়টা কি আদৌ এই সমস্যার সমাধান করতে পারবে? এই বিষয়টা নিয়ে যদিও সন্দিহান সকলেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026