ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

UPI দিয়ে পেমেন্ট করেন? প্রতারনা থেকে বাঁচতে অবশ্যই ব্যবহার করুন এই পদ্ধতি

আজকাল আমরা সবাই প্রতিদিন UPI অ্যাপের মাধ্যমে পেমেন্ট করি। GPay, PhonePe এবং Paytm-এর মতো অনেক অ্যাপ এখন ভারতের বাজারে জনপ্রিয়। এগুলোর মাধ্যমে অর্থপ্রদান করা বেশ নিরাপদ, কিন্তু তবুও অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য অতিরিক্ত যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

স্ক্রিন লক ব্যবহার করতে হবে-

আপনি যদি আপনার ফোনে UPI অ্যাপ ব্যবহার করেন, তাই ফোনে অবশ্যই স্ক্রিন লক লাগান। এছাড়াও পিন বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অ্যাপটি অবশ্যই লক করুন।

UPI পিন শেয়ার করবেন না-

UPI পিন হল যেকোনো ডিজিটাল লেনদেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এমন পরিস্থিতিতে, এই পিনটি যে কোনও জায়গায় লিখে রাখা বা পরিচিতদের সঙ্গে শেয়ার করাও বিপজ্জনক হতে পারে। তাই, ভুল করেও এই পিনটি কারো সাথে শেয়ার করবেন না। যদি কখনো ভুলবশত এমন হয়ে যায়, অবিলম্বে পিন পরিবর্তন করুন।

সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না-

প্রতারকরা মানুষকে লুট করার জন্য অনেকধরনের কৌশল অবলম্বন করে। প্রতারকরা প্রায়ই বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে লোকেদের কাছে ফিশিং লিঙ্ক পাঠায়। এই ধরনের লিঙ্কগুলিতে ক্লিক করবেন না এবং ভুল করেও এই ধরনের কোনও লিঙ্কের মাধ্যমে UPI পেমেন্ট করবেন না।

UPI অ্যাপ আপডেট রাখুন-

মনে রাখবেন যে আপনার UPI অ্যাপগুলি সবসময় আপডেট করা উচিত। কোম্পানিগুলো সময়ে সময়ে অ্যাপটিতে নতুন নতুন ফিচার যোগ করে থাকে। এছাড়াও, অ্যাপটির জন্য অনেকগুলি সুরক্ষা আপডেটও প্রকাশিত হয়েছে বিগত কয়েকদিনে।

টাকা পাঠানোর আগে UPI আইডি চেক করুন-

ডিজিটাল অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার আগে রিসিভারের UPI আইডি চেক করতে হবে। এমনকি যদি আপনি নম্বরের মাধ্যমে পেমেন্ট করেন, তবে পিন প্রবেশ করার আগে অবশ্যই একবার নামটি পরীক্ষা করুন।

Nirajana Nag

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026