নিউজ

UPI transaction: এবারে বিদেশেও করতে পারবেন UPI দিয়ে লেনদেন, PM মোদি শুরু করে দিলেন নতুন সুবিধা

সারা দেশে অনলাইন লেনদেনের প্রচারের জন্য, ভারতের প্রধানমন্ত্রী মোদি UPI-এর সুবিধা শুরু করেছিলেন। তবে এবারে এই সিস্টেমের অনেকটাই উন্নতিসাধন করেছে ভারত সরকার। এখন এই সুবিধার আওতায় বৈশ্বিক লেনদেনও করতে পারবেন আপনি। আজ পিএম মোদি বলেছেন যে, ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এবং সিঙ্গাপুরের ‘পে নাউ’ সিস্টেম একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এই দুটি প্ল্যাটফর্ম এবারে একসাথে কাজ করতে পারবে। এর মাধ্যমে আপনি বিশ্বের একাধিক জায়গায় করতে পারবেন লেনদেন। শুধু তাই নয়, এই সম্পর্ক স্থাপন দুটি দেশের ভবিষ্যতের আর্থসামাজিক এবং বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও একটি বড়ো ভূমিকা গ্রহণ করবে।

UPI এখন ভারতের সবথেকে পছন্দের পেমেন্ট সিস্টেম

PM মোদি UPI-কে ভারতের সবচেয়ে পছন্দের পেমেন্ট সিস্টেম হিসাবে বর্ণনা করেছেন এবং আশাবাদী হয়ে ঘোষণা করেছেন, এটি শীঘ্রই নগদ লেনদেনকেও ছাড়িয়ে যাবে। ক্যাশ লেনদেন কখনোই একটি দেশের জন্য ভালো বিষয় নয়। তাই যদি অনলাইন পেমেন্ট জনপ্রিয় হয়ে যায়, তাহলে একদিকে যেমন ভারতের আর্থিক ক্ষেত্রে সুবিধা হবে, পাশাপাশি কর গ্রহণের ক্ষেত্রেও গতি আসবে। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লি সিয়েন লুং-এর উপস্থিতিতেই ‘ইউপিআই’ এবং সিঙ্গাপুরের ‘পে নাউ’ সিস্টেমের মধ্যে সংযোগ সুবিধার সূচনা উপলক্ষে মোদি এই কথা বলেন ।

সিঙ্গাপুরের লোকেরাও লেনদেন করতে পারবেন

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এবং সিঙ্গাপুর মনিটারি অথরিটির ব্যবস্থাপনা পরিচালক রবি মেনন একসাথে এই সুবিধা শুরু করেছেন। মোদি এদিন বললেন, “আজকের এই লঞ্চ ‘ক্রস বর্ডার ফিনটেক কানেক্টিভিটি’-র একটি নতুন অধ্যায় শুরু করছে। আজকের পরে, সিঙ্গাপুর এবং ভারতের লোকেরা নিজেদের মধ্যে মোবাইল ফোন থেকে অর্থ লেনদেন করতে পারবেন, যেমন তারা এতদিন নিজের দেশের মধ্যে করতেন।

কারা উপকৃত হবে?

তিনি বললেন যে, এই সুবিধাটি বিশেষ করে এনআরআই, ছাত্র, পেশাদার এবং তাদের পরিবারকে উপকৃত করবে। প্রধানমন্ত্রী মোদি বললেন ২০২২ সালে, UPI এর মাধ্যমে ১,২৬,০০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের লেনদেন হয়েছে। আর এই দুটি প্ল্যাটফর্ম জুড়ে যাওয়ায় এই লেনদেন আরো বাড়বে। তিনি বলেন, “ইউপিআই-এর মাধ্যমে এত বেশি সংখ্যক লেনদেন দেখায় যে, এই দেশীয় পন্থায় ডিজাইন করা পেমেন্ট সিস্টেমটি খুবই নিরাপদ এবং যথেষ্ট যুগোপযোগী।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026