নির্ধারিত সময়ের আগে প্রকাশিত হয়ে গেল উচ্চ প্রাথমিকে সংশোধিত ইন্টারভিউয়ের তালিকা। এই তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল ১২ টা থেকে। কিন্তু নির্ধারিত সময়ের আগে থেকেই দেখা যাচ্ছিল এই তালিকা। যারা এখনো পর্যন্ত এই তালিকা দেখতে পাননি, তারা জেনে নিন কীভাবে এই তালিকা দেখবেন। প্রথমে আপনাকে যেতে হবে স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (www.westbengalssc.com)। সেখান থেকে নম্বরসহ ইন্টারভিউ এর তারিখ আপনি দেখতে পাবেন।
কিভাবে এই তালিকা দেখবেন –
1. প্রথমে আপনাকে যেতে হবে স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে।
2. সেখান থেকে View interview list in c/w 1st SLST 2016 এ ক্লিক করুন।
3. আপনার কাছে একটি নতুন পেজ ওপেন হবে।
4. এখানে আপনাকে Subject Applied ( আপনার এপ্লাই করার সাবজেক্ট), Vacancy Medium ( আবেদন করার মাধ্যম ), Vacancy Category ( আবেদন করার ক্যাটেগরি ) ও Vacancy Gender (লিঙ্গ) বেছে নিতে হবে।
5. তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ইন্টারভিউ এর তালিকা খুলে যাবে।
6. নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনার তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে এক এক করে নিজের নাম খুঁজে নিন।
অন্যদিকে আগামীকাল কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল ইন্টারভিউ এর তালিকা স্বচ্ছ হলে নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হবে। তার আগেই, নতুন ইন্টারভিউ এর তালিকা প্রকাশ করা হলো যেখানে প্রার্থীদের পাশে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে। রাজ্য সরকার আশা করছে যদি আগামীকাল এই স্থগিতাদেশ উঠে যায়, তাহলে অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…