বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। তবে অভিনেত্রীর সাম্প্রতিক কাণ্ড দেখে মাথায় হাত একাংশের।
খুব সম্প্রতি আবারো উরফিকে দেখা গিয়েছে তার ইউনিক স্টাইলে। বলাই বাহুল্য, এখন সেই স্টাইল দেখেই চোখ কপালে সাধারণের। কিন্তু এই মুহূর্তে নিজের সাম্প্রতিক স্টাইলের জন্যই বিপাকে অভিনেত্রী। মিডিয়ার পাতায় তার সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ভিডিও নিয়েই চলছে তুমুল শোরগোল। মিডিয়ার পাতায় প্রায়ই নিজের অদ্ভুত সাজ-পোশাকের জন্য জনপ্রিয় তিনি। সপ্তাহে দুই একবার চলে আসেন নিজের ভিন্নধর্মী সাজ নিয়ে, যা দেখে অবাক হয়ে যান সাধরণের পাশাপাশি পাপারাজিৎরাও। তবে এবার অভিনেত্রী নিজের পোশাকের জন্য সামান্য চা খেতে গিয়ে যেভাবে কসরত করলেন, তা দেখেই হাঁ একাংশ।
সাম্প্রতিক অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ঝলকে উরফিকে নিজের গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে। গাড়িতে তার সাথে উপস্থিত ছিলেন তার আরো কিছু ঘনিষ্ঠ বন্ধুরাও। এদিন অভিনেত্রী নিজের খাঁচার মতো পোশাকের সূত্র ধরেই নজর কেড়েছেন। তার থেকেও বেশি দৃষ্টি আকর্ষণ করেছেন নিজের চা খাওয়ার ঝলকের সূত্র ধরে। এদিন অভিনেত্রীকে নিজের পোশাকের জন্য চা খেতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছে। তবে হাল ছাড়েননি অভিনেত্রী। চায়ে চুমুক দিয়ে তবেই থেমেছেন। আর নিজের এমন কাণ্ড দেখে নিজেই হাসি থামাতে পারছিলেন না উরফি। এই মুহূর্তে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া এই ঝলক মন কেড়েছে তার ভক্তদেরও। অবশ্য সেই ঝলক রয়েছে ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সেই।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…