এই অপরাধে ক্যাফে থেকে উরফিকে তুলে নিয়ে গেল মুম্বাই পুলিশ, ভিডিও দেখে হতবাক সকলে

বিগ বস ওটিটি-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। ‘ভাইরাল ভয়ানী’ নামের এক ইনস্টাগ্রাম পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে এই ভিডিও। এই ঝলকে দেখা যাচ্ছে মুম্বাই পুলিশের একটি দল মুম্বাইয়ের কোন একটি ক্যাফে থেকে অভিনেত্রীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন থানায়। কিছু জিজ্ঞাসা করায় পুলিশের তরফ থেকে অভিনেত্রীকে স্পষ্ট জানানো হয় ছোট ছোট জামাকাপড় পড়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর কারণেই তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে এরপরে অভিনেত্রী কথা বলে ব্যাপারটি বোঝার চেষ্টা করলেও তাকে বেশি কথা বলতে না দিয়ে গাড়িতে তুলে নেন পুলিশ।

সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ভিডিওতে প্রথমেই দেখা গিয়েছে মুম্বাই পুলিশের তিনজন কর্মকর্তাকে। একটি ক্যাফের সামনে এসে অভিনেত্রীকে ডেকে পাঠান মুম্বাই পুলিশ। এরপর অভিনেত্রী বেরিয়ে এসে জিজ্ঞাসা করেন কি অপরাধে তাকে গ্রেফতার করা হচ্ছে? সেই মুহূর্তে দুই মহিলা কনস্টেবল তার উদ্দেশ্যে জানান, মূলত স্বল্পবেশে থাকার কারণেই তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে তার কোন কথার উত্তর দিতে প্রস্তুত ছিলেন না মুম্বাই পুলিশের কেউই। ঘন্টা তিনেক আগেই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা হয়েছে এই ভিডিও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026