বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। সম্প্রতি আবারো নিজের পোশাকের সূত্র ধরেই চর্চায় উরফি।
পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানান নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি সমুদ্রের ধারে ঝিনুকের বিকিনি পরেই দেখা মিলেছে উরফির। তার সাথে একটি নেটের ভায়োলেট কাপড় জড়িয়েছিলেন কোমরে,যা রীতিমতো উড়ছিল হাওয়ায়। এই পোশাকে তার ভিতরের অন্তর্বাস ছিল স্পষ্ট। সম্প্রতি নিজের এই লুকের জন্যই সোশ্যাল মিডিয়ায় নেটনাগরিকদের মাঝে চর্চার আলোয় উঠে এসেছেন অভিনেত্রী।
নিজের লুক সম্পূর্ণ করার জন্য খোলা চুলে ছিলেন তিনি। হাওয়ায় সেই চুল রীতিমতো উড়ছিল। খালি পায়ে সমুদ্রের স্নিগ্ধতাকে অনুভব করছিলেন তিনি। অভিনেত্রীকে দুটি বড় ঝিনুক সবুজ রঙে রাঙিয়ে দড়ির সাহায্যে বিকিনি আকারে পড়তে দেখা গিয়েছে রিল ভিডিওতে। সাজ সম্পূর্ণ করার জন্য হালকা মেকাপ নিয়েছিলেন তিনি। সম্ভবত সমুদ্রের ধারে এই সাজেই ফটোশুট করেছিলেন অভিনেত্রী। হয়তো কাজের ফাঁকেই এই ইনস্টারিলটি বানিয়ে ছিলেন উরফি। সম্প্রতি এটি রীতিমতো ভাইরাল নেটিজেনদের একাংশের মাঝে।
উল্লেখ্য, তার অনুরাগীদের অধিকাংশ প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অভিনেত্রীর এই সাজ দেখে। অভিনেত্রীর শেয়ার করা ইনস্টারিল ভিডিওটির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত প্রশংসায় ভরা মন্তব্যের দেখা মিলবে। কেউ সরাসরি অভিনেত্রীকে জানিয়েছেন, তাকে দেখতে খুব সুন্দর লাগছে। আবার কেউ নিজের মুগ্ধতার কথা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রীকে। বেশিরভাগ নেটিজেনরাই ভালোবাসায় ভরা ইমোজিতে ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…
পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বড়সড় চমক দিল নির্বাচন কমিশন। Special Intensive Revision (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার…
দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন সম্পূর্ণ অস্থির। দিনের বেলায় রোদ ও অস্বস্তিকর গরম থাকলেও বিকেল নামলেই ঝড়-বৃষ্টির…
ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…
এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…