কলা খেয়ে গায়ে খোসা আটকে দিলেন, তারপর এমন কিছু করলেন, উরফির নতুন লুক আলোড়ন সৃষ্টি করেছে

বিগ বস ওটিটি-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। বেশ কিছু সময় আগেই পিজ্জা দিয়ে পোশাক বানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। পোশাক বানিয়েছিলেন প্লাস্টার অফ প্যারিস দিয়েও। তবে তার এই সাম্প্রতিক লুক দেখে কি বলা উচিৎ! বুঝতে পারছেন না বেশিরভাগ মানুষ। তার এই সাজ আগের সমস্ত লুককে টেক্কা দিয়ে গিয়েছে বলেই মত নেটনাগরিকদের একাংশের।

সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে শুরুতেই একটি সাদা রঙের মেঝেতে শুয়ে থাকতে দেখা গিয়েছে। কলা খেতে খেতেই ক্যামেরার দিকে তাকিয়ে দিয়েছিলেন পোজ। তবে এই ঝলকে তার পোশাক দেখে অধিকাংশের রীতিমতো মাথা ঘুরে গিয়েছে। কলা খেয়ে এ কি করেছেন তিনি? খাওয়া কলাগুলোর খোসা দিয়েই নিজের গোপনাঙ্গ ঢেকেছেন উরফি। সোজা ভাষায় বলতে গেলে এই খোসা দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের সাম্প্রতিক পোশাক। এমনটা যে কেউ কখনও করতে পারে! তা ভাবনারও বাইরে বেশিরভাগের। এদিন বাঁধা চুলে, হালকা মেকাপে, নীল জিন্স পরেছিলেন অভিনেত্রী।

অভিনেত্রী নিজেই নিজের এই ঝলক খুব সম্প্রতি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা নজরে আসার পর থেকেই একাংশ কু-মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স। অবশ্য এই ধরনের বিষয় খুব একটা বিচলিত করে না অভিনেত্রীকে। বলাই বাহুল্য, অভিনেত্রী এই ধরনের বিষয়কে বিশেষ পাত্তা দিতে নারাজ। সবমিলিয়ে অভিনেত্রীর এই লুক আবারো মিডিয়ার পাতায় চর্চায় নিয়ে এসেছে তাকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026