বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।
সম্প্রতি অভিনেত্রীকে সবুজ বিকিনিতে দেখা গিয়েছে। রঙ মিলিয়ে একটি বড় স্কার্ফ বেঁধেছিলেন কোমরে। এই পোশাকেই বাগানের মাঝে ঘোরাফেরা করতে করতেই ভিডিওটি বানিয়েছেন তিনি। ভিডিওটি শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, তিনি সমুদ্র সৈকত মিস করছেন। নিজের সাজ পূরণ করার জন্য হালকা মেকাপে, খোলা চুলে, সাদা হাইহিলে ছিলেন উরফি জাভেদ। সম্প্রতি তার এই ভিডিওটি ৫০ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন। তবে এই ভিডিওটি শেয়ার করার পর থেকেই নেতিবাচক মন্তব্যের পাশাপাশি একাধিক নেটনাগরিক ইতিবাচক মন্তব্য করেছেন। কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে।
কয়েকদিন আগেই ৩ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার্স হয়েছে অভিনেত্রীর। সেই খুশিতেই নিজের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে গোয়াতে পার্টি করেছিলেন অভিনেত্রী। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতাতেও। এমনকি সম্প্রতি এক পার্টিতে উপস্থিত হয়ে পাপারাজিৎদের ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন তার ইনস্টাগ্রামের পাতায় ৩০০ মিলিয়ন ফলোয়ার্স হলে দুবাইতে পার্টি দেবেন তিনি। তার এই কথা শুনে সকলে হেসে উঠলেও তিনি এতটুকুও বিব্রত হননি। বরং ক্যামেরার সামনে পোজ দিয়ে পরে চলে গিয়েছিলেন পার্টিতে আনন্দ করতে। এদিন রাখি সাওয়ান্তকেও দেখা গিয়েছিল তার সাথে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…