‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট।
সম্প্রতি আবারো নিজের বানানো দিল ভিডিওর মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চিত হয়েছেন উরফি জাভেদ। গতবছরের শেষেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্যা রাইজ’। এই ছবি মুক্তি পাওয়ার অনেক আগে থেকেই এই ছবির আইটেম নম্বর ‘ও আন্তাভা মাম্মা’ গানটি তুমুল ভাইরাল হয়েছে মানুষের মধ্যে। এই গানের হাত ধরেই প্রথম কোন আইটেম নম্বরে দেখা গিয়েছে সামান্থা-রুথ-প্রভুকে। বর্তমানে এই গান গোটা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। সম্প্রতি সেই গানের সাথেই রিলস্ বানালেন উরফি জাভেদ।
অভিনেত্রী নিজের এই রিল ভিডিও শেয়ার করার পর থেকেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। এই দিল ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, রিল বানাতে ভালো লাগে তাই এমনিই বানিয়েছেন। তবে এবার নেতিবাচক মন্তব্যের তুলনায় ইতিবাচক মন্তব্যের ভীড় বেশি ছিল তার কমেন্ট বক্সে। কেউ বলেছেন, আসল ভিডিওতে তারই থাকা উচিৎ ছিল। এছাড়াও একাধিক নেটিজেন একাধিক মন্তব্য করেছেন তার এই ভিডিওতে, তা তার কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাবে।
অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’র মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এমনকি দর্শকমহলে তার অভিনয় প্রশংসিতও হয়েছে বেশ।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…