Urfi Javed: পোশাক খুলে দুবাইয়ের রাস্তায় ঘুরতে গিয়ে বিপাকে পড়লেন উরফি জাভেদ, পৌঁছাল পুলিশ

গ্ল্যামার ওয়ার্ল্ডের বোল্ডনেস কুইন উরফি জাভেদ তাঁর শরীরী ভাঁজের খেলায় নেটিজেনদের বোল্ড আউট করতে সিদ্ধহস্ত। শরীরে পোশাক প্রায় নেই বললেই চলে এমন ফ্যাশনে বিশ্বাস করেন তিনি। তাই তো প্রকাশ্যে যেকোনো সময় অন্তর্বাস ছাড়াই বা কখনো খোলামেলা বা কাঁটাছেঁড়া পোশাক পরে বেরিয়ে আসেন তিনি। এমন ফ্যাশনের জেরে প্রায় রোজ পাপারাৎজিদের ভাইরাল কন্টেন্ট হয়ে ওঠেন তিনি। এই বিষয়ে শত বিতর্ক বা ট্রোল হতে হলেও তিনি নিজের ফ্যাশন স্টেটমেন্ট সম্বন্ধে খুবই আত্মবিশ্বাসী।

সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাকটিভ থাকেন এই মডেল অভিনেত্রী। বিগ বস এবং পোশাক বিতর্কের সৌজন্যে তাঁর অনুরাগীর সংখ্যা একলাফে বেড়েছে অনেকখানি। মাঝে মাঝে তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিল ভিডিও বা বোল্ড ফটোশুটের ছবি পোস্ট করে থাকেন। এছাড়াও পাপারাজ্জিদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ব্যাপক। রাস্তার মাঝে কোথাও দেখা হলেই তাঁকে ঘিরে ধরে পাপারাজ্জিমহল। অভিনেত্রীও তারিয়ে উপভোগ করেন সেই সমস্ত মুহূর্ত। পাশাপাশি আজকাল তো আবার বিভিন্ন অদ্ভুত জিনিস দিয়ে শরীর ঢেকে ভিডিও বানিয়ে নিজের ফ্যাশন স্টেটমেন্ট এর পরিচয় দিচ্ছেন উরফি জাভেদ।

অদ্ভুত পোশাক পরার জন্য দেশের মানুষের কাছে অনেকবার ট্রোলের শিকার হতে হয়েছে মডেল অভিনেত্রীকে। তবে তিনি নিজের ইচ্ছাতেই জীবন কাটাতে পছন্দ করেন। আবারও এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। তবে এবার দেশের মানুষ নয়, বরং এই ভিডিও নিয়ে মডেল অভিনেত্রীকে ডাক পাঠিয়েছে দুবাই পুলিশ। আসলে সম্প্রতি শুটিংয়ের জন্য দুবাই গিয়েছেন উরফি। আর সেখানেই নিজের বানানো ফিতের পোশাক পরে ভিডিও বানান তিনি। পোশাক নিয়ে সমস্যা না থাকলেও, উরফি একটি খোলা জায়গায় এই ভিডিও বানায়। দুবাইয়ের নিয়ম অনুযায়ী, খোলা জায়গায় এমন পোশাক পরে শুট করা যায় না। তাই বিপাকে পড়েছেন উরফি। দুবাই পুলিশ এই নিয়ে জিজ্ঞাসাবাদ করছে উরফিকে। এমনকি ভারতে ফেরার টিকিট বাতিল করে দেওয়া হতে পারে।

BharatBarta Desk

Recent Posts

শক্তিশালী SRH-কে হারাতে পারবে না KKR? ম্যাচের আগে উঠে এল ৩ বড় কারণ

চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…

May 1, 2026

এক ধাক্কায় ৯৯৪ টাকা বৃদ্ধি! বাণিজ্যিক গ্যাসে আগুন, অপরিবর্তিত গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…

May 1, 2026

Airtel Recharge Plan: ২০০ টাকার কমে ২৮ দিনের আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা

জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…

May 1, 2026

আর টিকিটের চিন্তা নয়! শিয়ালদা থেকে NJP স্পেশাল ট্রেন, জানুন সময় ও স্টপেজ

রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…

May 1, 2026

May School Holiday 2026: মে মাসে বুদ্ধ পূর্ণিমা ও ঈদ-উল-আজহা, জানুন কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ

মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…

May 1, 2026

২০০ টাকার কমে Vi রিচার্জ প্ল্যান: আনলিমিটেড কলিং, SMS ও ডেটার দারুণ অফার

টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…

May 1, 2026