বিনোদন

রেগে বোম উরফি! নিরাপত্তারক্ষী গেটে আটকে দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করলেন অভিনেত্রী

‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের মাঝে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট। তবে সম্প্রতি এক নিরাপত্তারক্ষীর সাথে বচসায় জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী, যার সূত্র ধরেই চর্চায় তিনি।

সম্প্রতি পাপারাজিৎদের ক্যামেরায় ক্ষুব্ধ উরফি জাভেদের দেখা মিলেছে। তিনি কোন একটি ফটোশুটের খাতিরে গিয়েছিলেন একটি পাঁচতারা হোটেলে। তবে সেখানে ঢোকার সময় গেটের নিরাপত্তারক্ষীরা তাকে ঢুকতে না দেওয়ায় তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন। এমনকি রাগের মাথায় গালিগালাজও করে দেন। তবে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তিনি তা সহ্য করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।

কতৃর্পক্ষের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে এদিন। অভিনেত্রীকে গেটে আটকে দেওয়ায় সেখানকার দেহরক্ষীর সাথে রীতিমতো চূড়ান্ত বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপর তিনি জানান, সকলেরই সময়ের দাম আছে। এমনকি সেখানে উপস্থিত সাংবাদিক ও পাপারাজিৎদের দেখিয়ে বলেন, তাদের কাছে অফুরন্ত সময় নেই, তাদের সকলেরই কাজ আছে। এরপর তিনি ক্যামেরার সামনে সকলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন, তার রেগে যাওয়ার ভিডিও তারা ক্যামেরায় তুলেছে কিনা! তিনি এও জিজ্ঞাসা করেন, তারা সেটি পরে শেয়ার করে দেবেন কিনা! তবে সেই ভিডিও শেয়ার করলেও তার যে কিছু যায় আসে না সেকথা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এরপর তিনি ক্যামেরার সামনে পোস্ট দিয়েছিলেন। পরে অবশ্য নিজের মা ও বোনের সাথেও ক্যামেরার সামনে দেখা গিয়েছে তাকে।

এদিন অভিনেত্রীর পরনে ছিল নস্যি রঙের পোশাক। এই পোশাকে অভিনেত্রীর বক্ষ বিভাজিকা, উরুর একাংশ এবং কোমরের একাংশ ছিল উন্মুক্ত। তবে এদিন পোশাক নিয়ে নয় তিনি চর্চায় উঠে এসেছেন তার বিতর্কের কারণেই। জানা গেছে, শেষপর্যন্ত তিনি যে কাজের জন্য গিয়েছিলেন সেটি তিনি করবেন না বলেই জানিয়ে দিয়েছেন। মা ও বোনের সাথে সেখান থেকে ফিরে আসতে দেখা গিয়েছে অভিনেত্রীকে সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে উরফি জাভেদের এই ভিডিও এখন ভাইরাল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026