বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। সম্প্রতি আবারো নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই চর্চায় উরফি।
পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কয়েকদিন আগে তো জিন্স কেটেই বানিয়ে ফেলেছিলেন পোশাক, যা দেখে চমকে গিয়েছিলেন পাপারাজিৎরাও। তবে এবার অভিনেত্রী একেবারে ট্রান্সপারেন্ট বিকিনিতেই ক্যামেরার সামনে দিয়েছেন পোজ, যা নতুন না হলেও আবারো চমকে দিয়েছে অনেককেই।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। এদিন তাকে হালকা সবুজ রঙের ট্রান্সপারেন্ট বিকিনিতে ক্যামেরার সামনে দেখা গিয়েছে। ভিজে চুলে ও শরীরে এদিন মোহময়ী লুকেই দেখা গিয়েছে তাকে। দু’হাত দিয়ে নিজেই ঢেকে রেখেছিলেন বুকের একাংশ। সবসময়ের মত তার চোখে-মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। কোন একটি সাজানো গোছানো ঘরের মধ্যেই একটি মূল্যবান পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়ে তুলেছেন এই ভিডিওটি। একেবারে হালকা মেকাপে উজ্জল চেহারায় চূড়ান্ত নজর টেনেছেন অভিনেত্রী। তবে একাংশ তার প্রশংসা করলেও প্রতিবারের মতো এবারও একাংশের মাঝে একাধিক কু-মন্তব্য শুনতে হয়েছে তাকে, যাতে বিশেষ কর্ণপাত করতে দেখা যায়নি অভিনেত্রীকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…