বিনোদন

Urfi Javed: ‘বড্ড গরিব, ওর জামা কেনার টাকা নেই’, নিজের পোশাকের জন্য কুরুচিকর মন্তব্যের শিকার অভিনেত্রী উরফি

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। বিশেষ করে নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট।

সম্প্রতি আবারও এক অদ্ভুত ধরনের পোশাকে দেখা দিলেন উরফি, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের অধিকাংশের। পিঠ থেকে নিতম্ব পর্যন্ত পোশাকের একটা দিক পুরো দড়ি বাঁধা। অভিনেত্রীর এই পোশাক দেখার পরে আবারো নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হন তিনি। একাধিক কুরুচিকর মন্তব্য এসেছে তার দিকে। তবে এই ঘটনা তার কাছে নতুন নয়। এমন ঘটনা ঘটবে জেনেও বারবার তিনি একই কাজ করেন। আসলে তিনি নিজের ইচ্ছামত, নিজের মর্জির মালিক।

তাকে এই পোশাকে দেখার পর থেকেই নেটিজেনদের মধ্যে কেউ লিখেছেন, অভিনেত্রী ভীষণ গরিব তার কাছে জামাকাপড় কেনার টাকা নেই। পাশাপাশি তাকে জামাকাপড় কিনে দেওয়ার কথাও বলেছেন। আবার কেউ সোজাসুজি জিজ্ঞাসা করেছেন, তিনি অন্তর্বাস পরেছেন কিনা! এমন বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য পরেছে তার ভিডিওতে। তবে এই সমস্ত বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী, কারণ এতদিনে তিনি অভ্যস্ত হয়ে পড়েছেন এই বিষয়গুলির সাথে।

উল্লেখ্য, অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’র মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এমনকি দর্শকমহলে তার অভিনয় প্রশংসিতও হয়েছে বেশ। অতএব বলাই বাহুল্য, তিনি হিন্দি টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত একজন মুখ।

Rahit Roy

Recent Posts

কালো ছাতার মতো ড্রেস পরে চমকে দিলনে অভিনেত্রী উর্ফি জাভেদ, তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিও

নিজের অদ্ভুত এবং ব্যতিক্রমী ফ্যাশন সেন্সের জন্য বরাবরই শিরোনামে থাকেন Uorfi Javed। আবারও এক অভিনব…

May 13, 2026

৪৩ বছরেও আগুন ঝরাচ্ছেন অভিনেত্রী মোনালিসা, বডিকন ড্রেসে নজর কাড়লেন ভোজপুরি কুইন, দেখুন ছবি

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী Monalisa আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের গ্ল্যামারাস লুক দিয়ে ভক্তদের মুগ্ধ…

May 13, 2026

ভোটে হারতেই বদল! মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, চর্চায় নবান্ন

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z প্লাস নিরাপত্তা নিয়ে…

May 12, 2026

মুখ্যমন্ত্রী হয়েই কড়া পদক্ষেপ! এক ধাক্কায় বন্ধ হচ্ছে ৭১৭টি মদের দোকান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন থালাপতি বিজয়। আগেই ২০০ ইউনিট বিনামূল্যে…

May 12, 2026

৪ লাখে গ্রুপ ডি, ৭ লাখে গ্রুপ সি! ফাঁস চাকরি বিক্রির ‘রেট কার্ড’, তোলপাড় বাংলার রাজনীতি

গত ১৫ বছর ধরে বাংলায় দুর্নীতি, কালোবাজারি ও সিন্ডিকেট রাজ চলেছে বলে অভিযোগ তুলে ফের…

May 12, 2026

টানা জিতলেও কি প্লে-অফে উঠতে পারবে KKR? সামনে এখন ভয়ংকর কঠিন সমীকরণ!

চলতি আইপিএল ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রথম ৬…

May 12, 2026