বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।
সম্প্রতি আবারো নিজের পোশাকের কারণেই চর্চায় উঠে এসেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রীর যে ইনস্টারিল ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে অভিনেত্রীকে সবুজ রঙের একটি বিকিনিতে দেখা গিয়েছে। বিকিনি লুকে সুইমিংপুলে জলকেলিতে মেতে উঠেছিলেন উরফি। নেটিজেনদের একাংশ এই ভিডিওতে অভিনেত্রীকে দেখে সাদা জলপরী হিসেবে সম্বোধন করেছেন তাকে। আবার কেউ কেউ নিজের মুগ্ধতার কথা কমেন্টবক্সে জানিয়েছেন। তবে এই প্রথম নয় এর আগে বহুবার বিকিনি লুকে সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা দিয়েছেন এই অভিনেত্রী। তবে সম্প্রতি নিজের শেয়ার করা এই নতুন রিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় উরফি জাভেদ।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়!
মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।
Artificial intelligence continues to reshape Hollywood, and the latest example is both groundbreaking and controversial.…
Doja Cat has once again proven her fearless approach to style, stunning fans in a…
Uma Thurman, best known for her iconic role as The Bride in Quentin Tarantino’s Kill…
March 2026 has delivered two of the year’s biggest hits — Pixar’s animated comedy Hoppers…
Meghan Markle, Duchess of Sussex, made a surprise red carpet appearance in Beverly Hills on…
Hollywood actress Demi Moore marked her ex-husband Bruce Willis’s 71st birthday with a touching Instagram…