বলিউড

Urfi Javed : উরফির রেড কার্পেট লুক দেখে পাগল ওরহান, পাপারাজিৎদের সামনেই আলিঙ্গন করলেন তারা

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। তবে এই মুহূর্তে নিজের রেড কার্পেট লুকের সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

খুব সম্প্রতি বলিউডের অন্যান্য পরিচিত তারকাদের পাশাপাশি ‘ডিস্কো ডান্সার – দ্যা মিউজিকাল’এর প্রিমিয়ারে উপস্থিত ছিলেন উরফিও। এদিন রেড কার্পেটে তার সাজপোশাক আবারো তাক লাগিয়ে দিয়েছে সকলকে। অফশোল্ডার কালো লং গাউনেই ছিলেন তিনি। এই পোশাকে তার কোমর ও পেটের বেশ কিছু অংশ ছিল দৃশ্যমান। হস্টেল বেঁধেই ছিলেন তিনি। হালকা মেকাপে গলায় অদ্ভুত নেকলেস পরেছিলেন অভিনেত্রী, যার লকেটটি কুমিরের মতোই দেখতে ছিল। বলাই বাহুল্য, অভিনেত্রীর এদিনের রেড কার্পেট লুক দেখে সকলের পাশাপাশি রীতিমতো পাগল হয়ে গিয়েছেন ওরহানও।

ওরহান আতরামানি বর্তমান প্রজন্মের কাছে অপরিচিত নন। বলিউডের একাধিক তারকাদের সাথে প্রায়ই দেখা মেলে তার। যেকোনো ছোট-বড় অনুষ্ঠানেই উপস্থিত থাকেন তিনি। সম্প্রতি ‘ডিস্কো ডান্সার – দ্যা মিউজিকাল’এর প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন ওরহান। আর এদিন প্রিমিয়ারে প্রবেশের সময় পাপারাজিৎদের ক্যামেরার সামনে একসাথেই হাজির ছিলেন তারা। উরফির সাজ যে বেজায় পছন্দ হয়েছিল ওরহানের, তা তার রিয়্যাকশ দেখেই স্পষ্ট হয়েছে। ক্যামেরার সামনে হাসি মুখেই একাধিকবার আলিঙ্গন করেছেন তারা। আপাতত, সেই ঝলক ভাইরাল ‘ই টাইমস’এর সূত্র ধরেই। সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ঝলকে দেখা মিলেছে সানি লিওনিরও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026