বিনোদন

Urfi Javed: কাঁটাছেঁড়া পোশাকে ফের ইন্টারনেটে ভাইরাল উরফি জাভেদ, ট্রোলের বন্যা ইন্টারনেটে

ইন্টারনেটের যুগে ৮ থেকে ৮০ এখন সকলেই বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকে। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল রাতারাতি মানুষ সুপারস্টার হয়ে যাচ্ছেন। এই ইন্টারনেট দুনিয়াতে সর্বদাই চর্চায় থাকেন উরফি জাভেদ। তবে তাঁর কোনো প্রতিভার জন্য নয়। বরং পোশাকি বিতর্কে জড়িয়ে নেটদুনিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। তাঁর পোশাক পরার স্টাইল এবং সর্বদাই খোলামেলাভাব নেটিজেনদের চোখে পড়ে। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী।

মাঝে মাঝেই উরফি জাভেদ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। তাঁর ফ্যাশন সেন্স দেখে অবাক হন সকলেই। এমনকি তিনি প্রকাশ্যে যেকোনো সময় অন্তর্বাস ছাড়াই বা কখনো খোলামেলা বা কাঁটাছেঁড়া পোশাক পরে বেরিয়ে আসেন তিনি। এমন ফ্যাশনের জেরে প্রায় রোজ পাপারাৎজিদের ভাইরাল কন্টেন্ট হয়ে ওঠেন তিনি। এই বিষয়ে শত বিতর্ক বা ট্রোল হতে হলেও তিনি নিজের ফ্যাশন স্টেটমেন্ট সম্বন্ধে খুবই আত্মবিশ্বাসী। সম্প্রতি তিনি আবারও নতুন এক স্টাইল স্টেটমেন্টের জন্য সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে এসেছেন।

ভাইরাল ভিডিওতে উরফি জাভেদ একটি ব্ল্যাক বিকিনি পরেছেন। আর সেইসাথে জালের তৈরি একটি আকাশী প্যান্ট পরেছেন। এই পোশাকেই তিনি ফটোশুট করেন ও বিভিন্ন ভিডিও বানিয়েছেন। তাঁর এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত উরফি ২১০৩ টি পোস্ট করেছেন। তাঁর এখনও অব্দি ৩.৫ মিলিয়ন মানুষ ফলো করেন। এই ভিডিওতে ১৩ লাখ লাইক এসেছে ও ৩৮৪৮ জন কমেন্ট করেছেন। তবে এই ভিডিওতে কমেন্ট করে অনেকেই উরফির পোশাক বিভ্রাট দেখে কটাক্ষ করেছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026