বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজ-পোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট।
বিগ বসের মঞ্চ থেকে এলিমিনেট হওয়ার পর মুম্বাই এয়ারপোর্টে উরফি জাভেদ ক্রপ টপে দেখা দিয়েছিলেন। সেই পোশাকে তার গোলাপি রঙের ব্রালেট ছিল উন্মুক্ত। সম্প্রতি আবারও ঐ একই ধরণের পোশাকে মুম্বাই এয়ারপোর্টে দেখা মিলেছে অভিনেত্রীর। ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানি’ নামক পেজ থেকেই অভিনেত্রীর সেই লুকের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। বলা হচ্ছে, আগের পোশাক থেকে উদ্বুদ্ধ হয়েই পোশাকটি তৈরি করিয়েছেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিতর্কিত কুইন উরফি জাভেদকে সাদা ক্রপ টপে ও ব্লু ডেনিমে দেখা গিয়েছে। এই পোশাকে তার কালো ব্রালেট ছিল উন্মুক্ত। এদিন বিশেষ করে অভিনেত্রীর হেয়ার স্টাইল নজর কেড়েছে সকলের। এই পোশাকের সাথে উরফি চুলে অসংখ্য সাদা হেয়ারপিন লাগিয়েছিলেন, যা দেখে অনেকেই একটু অবাকই হয়েছেন। তবে উরফি জাভেদ মানেই একটু হাটকে। সম্প্রতি তার এই লুক শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে।
এই পোশাকে নিজের বেশ কয়েকটি ছবি নিজেই নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী, যা ইতিমধ্যেই পছন্দ করেছেন তার ভক্তরা। তবে এবার অভিনেত্রীর এই নতুন লুক ভাইরাল হওয়ার পর থেকে বিশেষ কটাক্ষ হতে দেখা যায়নি তাকে। আসলে আজকের যুগের নেটনাগরিকরাও উরফি জাভেদকে এভাবেই মেনে নিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…