বলিউড

Urfi Javed: ‘ওহ হাসিনা জুলফো ওয়ালি’ নীল পোশাকেই ফাটিয়ে নাচলেন অভিনেত্রী উরফি, মুগ্ধ ভক্তরা

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

বেশিরভাগ সময়ই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের পোশাকের জন্য রীতিমতো চর্চার আলোয় থাকেন। তার ভিন্ন ভিন্ন ধরনের পোশাক তাকে নিয়ে চর্চার অন্যতম কারণ। সম্প্রতি গাঢ় নীল রঙের একটি ব্যাকলেস পোশাকে দেখা গিয়েছে তাকে। হালকা মেকাপে মানানসই সাজে ছিলেন অভিনেত্রী। নিঃসন্দেহে এদিন তাকে দারুন লাগছিল। সম্প্রতি এই পোশাকেই কোন এক ফটোশুটের ফাঁকে শাম্মী কাপুরের গান ‘ও হাসিনা জুলফোওয়ালী জানে জাঁহা’র তালে বানালেন ইনস্টারিল ভিডিও, যা এই মুহূর্তে মনে ধরেছে সকল নেটনাগরিকদের। অভিনেত্রী এই রিল ভিডিও শেয়ার করা মাত্রই, তা ভাইরাল হয়ে গিয়েছে তার অনুরাগীদের মাঝে। তাকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনদের পাশাপাশি তার অগণিত ভক্তরাও।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়। আর মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।

Devparna Acharya

Recent Posts

৩১ মে অবধি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখুন ৪৩৬ টাকা, মিলবে ২ লাখের সুবিধা

হাতে আর মাত্র কয়েকদিন সময়। তারপরই একটি গুরুত্বপূর্ণ কাজ না করলে সরকারি বিমা সুবিধা থেকে…

May 10, 2026

500 Notes Update: বাতিল হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট? বড় আপডেট দিল কেন্দ্র

সোশ্যাল মিডিয়ায় ফের ছড়িয়ে পড়েছে ৫০০ টাকার নোট বাতিলের গুজব। ভাইরাল ভিডিয়ো ও একাধিক পোস্টে…

May 10, 2026

মমতা, অভিষেককে সব সমাজমাধ্যমে ‘আনফলো’ করল কলকাতা পুলিশ! মোদী-শাহকে ‘ফলো’ শুরু

রাজ্যে সরকার পরিবর্তনের আবহে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে বড় রদবদল নজরে এল। পশ্চিমবঙ্গের প্রাক্তন…

May 10, 2026

৮ মিনিটের চার্জে দমদম থেকে সোজা দিঘা! কম দামে মধ্যবিত্তের মন জিতছে Ujaas eSpa LA স্কুটার

ভারতের ইলেকট্রিক টু-হুইলার বাজারে নতুন চমক এনে হাজির হয়েছে Ujaas Energy-র নতুন স্কুটার Ujaas eSpa…

May 10, 2026

সোনার দামে বড় পতন! কিন্তু রুপোর দামে আগুন, আজকের নতুন রেট জানলে চমকে যাবেন

গতকালের মতো আজও সোনার দাম (Gold Price) কমেছে। কিন্তু বেড়েছে রুপোর দাম। যারা সোনা কিনতে…

May 10, 2026

মে মাস থেকেই ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট সামনে এলো

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বাংলার মহিলাদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। নতুন সরকার গঠনের পর থেকেই…

May 10, 2026