Urfi Javed: বোতাম খোলা শার্টে স্পষ্ট অন্তর্বাস, রণবীর সিংয়ের গানে তুমুল নাচলেন উরফি জাভেদ

‘বিগ বস ওটিটি’ দিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডের লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। পেশায় তিনি মডেল-অভিনেত্রী। তবে বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। বলা যেতে পারে, বলিউডের পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ যেন সমার্থক শব্দ। সম্প্রতি ফের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যা হতবাক করেছে গোটা নেটজনতাকে।

সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাকটিভ থাকেন এই মডেল অভিনেত্রী। বিগ বস এবং পোশাক বিতর্কের সৌজন্যে তাঁর অনুরাগীর সংখ্যা একলাফে বেড়েছে অনেকখানি। মাঝে মাঝে তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিল ভিডিও বা বোল্ড ফটোশুটের ছবি পোস্ট করে থাকেন। এছাড়াও পাপারাজ্জিদের মধ্যে তাঁর জনপ্রিয়তা ব্যাপক। রাস্তার মাঝে কোথাও দেখা হলেই তাঁকে ঘিরে ধরে পাপারাজ্জিমহল। অভিনেত্রীও তারিয়ে উপভোগ করেন সেই সমস্ত মুহূর্ত।

সম্প্রতি উরফি জাভেদ নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন যা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অভিনেত্রী রণবীর সিংয়ের জয়েশভাই জোরদার সিনেমার ‘ফায়ার ক্রাকার’ গানের তালে তুমুল কোমর দুলিয়েছেন। তার পরনে ছিল একটি পার্পেল রঙের শার্ট যার সামনের বেশিরভাগ বোতামখোলা। নিচে স্পষ্ট দেখা যাচ্ছিল অভিনেত্রীর অন্তর্বাস। তবে উরফির স্টাইল স্টেটমেন্ট এর সামনে এমন পোশাক খুবই সাধারণ।

অভিনেত্রী তার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন, “আমি কোনদিনই রণবীর সিংয়ের এনার্জি লেভেলে পৌঁছাতে পারবো না। কিন্তু তাও এই গানটিতে নাচ করা থেকে নিজেকে বিরত করতে পারলাম না।” এই রিল ভিডিও চোখের পলকে ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ভিডিওতে ৪৮ হাজারের বেশি লাইক এসেছে। নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং ভিডিওটিকে শেয়ার করেছেন। একজন তো রসিকতা করে কমেন্ট করেছেন যে এই ভিডিও তিনি খুব একটা উপভোগ করতে পারেননি কারণ অভিনেত্রী পুরো পোশাক পরে রয়েছেন। আসলে অভিনেত্রীর খোলামেলা পোশাক পরার আদব-কায়দাকে ব্যঙ্গ করে তিনি এমন কমেন্ট করেছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026