বিনোদন

Urfi Javed: চেষ্টা থামাতে রাজি নন অভিনেত্রী, নিজের জীবনমুখী হওয়ার গল্প জানালেন উরফি

‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের জীবনমুখী হওয়ার গল্প নিজেই লিখে জানালেন উরফি জাভেদ।

একসময় তিনি ব্যর্থ হতে হতে বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিলেন। সেই সময়ের কথাই নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন উরফি। নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, তিনি বহুবার ব্যর্থ হয়েছেন, গোনা সম্ভব নয়। এই ব্যর্থতার কারণে যে সমস্ত সমস্যার সৃষ্টি হতো, বারবার সেই সমস্যার মুখোমুখি হতে হতে একসময় তিনি নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন।

কেরিয়ারের শুরুতেই বারবার ব্যর্থ হয়েছেন তিনি। মডেলিং এবং অভিনয় কোথাও সুযোগ পাচ্ছিলেন না অভিনেত্রী। সেইসময় প্রেমেও ব্যর্থতা এসেছিল তার। এতকিছুর মধ্যেও তিনি ভীষণ ভাবে ভেঙে পড়েছিলেন। তিনি এও জানান, এই মুহূর্তে তার কাছে অনেক টাকা নেই, হাতে সেরম কাজও নেই, আর প্রেমও করছেন না। এতো কিছুর পরেও তিনি ভালো আছেন, কারণ তিনি চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, তা তিনি নিজেই স্বীকার করেছেন। তার কথায়, তিনি যেখানে পৌঁছতে চান হয়তো কখনোই সেখানে পৌঁছতে পারবেন না, কিন্তু কোনদিন চেষ্টা থামাতে রাজি নন তিনি।

তার এই কথা শুনে উরফি জাভেদের অনুরাগীরা তার উদ্দেশ্যে বলেছেন, যেকোনো কঠিন পরিস্থিতির থেকে অভিনেত্রীর মনের জোরের শক্তি বেশি। তিনি যেন কোনদিন কোন পরিস্থিতিতে চেষ্টা না থামান, এই পরামর্শই দিয়েছেন তাকে সকলে। তাকে নিয়ে প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় যে সমস্ত ট্রোল হয় সেই সমস্ত বিষয়কে একেবারে স্বাভাবিকভাবে মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তার অনুরাগীরা। বলাই বাহুল্য, সেই সমস্ত ট্রেলিংয়ে কোনদিনই সেভাবে পাত্তা দিতে রাজি নন উরফি জাভেদ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026