ভাইরাল & ভিডিও

দুর্দান্ত বেলি ডান্সে নজর কাড়লেন, উরফির বোনকে প্রশংসায় ভরালেন নেটজনতা (Video Viral)

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। তবে এই মুহূর্তে নিজের বোনের সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত উরফি।

উরফি প্রায়ই নিজের অদ্ভুত সাজ-পোশাকের জন্য চর্চিত হন নেটজনতার একাংশের মাঝে। নিজের রূপের দাপটেই দমিয়ে রাখেন নিজের অনুরাগীদের। অবশ্য এক্ষেত্রে পিছিয়ে নেই তার বোনেরাও। তারাও উরফির পাশাপাশি নিজেদের মতো করেই সাধারণের মাঝে নিজেদের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন। তারাও নিজেদের মতো করে যথেষ্ট প্রতিভাবান। এই মুহূর্তে তারই আরো এক ঝলক প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, উরফির বোন উরুসা আপাতত নিজের দুর্দান্ত বেলি ডান্সের সূত্র ধরেই চর্চায় রয়েছেন।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি উরুসা নিজের ইনস্টার পাতাতেই শেয়ার করে নিয়েছিলেন। এই মুহূর্তে সেই ঝলকের সূত্রেই চর্চায় তিনি। সোশ্যাল মিডিয়ার পাতাতে তার আনাগোনা নেহাত কম নয়। নেটদুনিয়াতেও তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। উল্লেখ্য, উরুসার শেয়ার করে নেওয়া সাম্প্রতিক ঝলকে নজর রাখলেই এটুকু স্পষ্ট হবে যে তিনি একজন দক্ষ বেলি ডান্স শিল্পী। পাশাপাশি তিনি একজন ডিজিটাল মার্কেটরও। সেকথা অবশ্য তার ইনস্টার ডেসক্রিপশন দেখেই স্পষ্ট হয়েছে। আপাতত, বলিউড মিউজিকের তালে উপযুক্ত বেলি ডান্সের পোশাকেই নজর কেড়েছেন উরুসা। প্রশংসিত হয়েছেন নেটনাগরিকদের একাংশের মাঝেও। অবশ্য তার একাধিক ঝলক উরুসার শেয়ার করে নেওয়া রিল ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026