গ্ল্যামার ওয়ার্ল্ডের বোল্ডনেস কুইন উরফি জাভেদ তাঁর শরীরী ভাঁজের খেলায় নেটিজেনদের বোল্ড আউট করতে সিদ্ধহস্ত। শরীরে পোশাক প্রায় নেই বললেই চলে এমন ফ্যাশনে বিশ্বাস করেন তিনি। তাই তো প্রকাশ্যে যেকোনো সময় অন্তর্বাস ছাড়াই বা কখনো খোলামেলা বা কাঁটাছেঁড়া পোশাক পরে বেরিয়ে আসেন তিনি। এমন ফ্যাশনের জেরে প্রায় রোজ পাপারাৎজিদের ভাইরাল কন্টেন্ট হয়ে ওঠেন তিনি। এই বিষয়ে শত বিতর্ক বা ট্রোল হতে হলেও তিনি নিজের ফ্যাশন স্টেটমেন্ট সম্বন্ধে খুবই আত্মবিশ্বাসী।
সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মডেল অভিনেত্রী উরফি জাভেদ ফাঁকা মাঠের মাঝখানে টপ না পরেই বেরিয়ে গিয়েছেন। স্পষ্ট তাঁর খোলা পিঠ। এই দেখেই তো মাথা ঘুরে গিয়েছিল উপস্থিত সকলের। তবে অভিনেত্রী অন ক্যামেরা ঘুরিয়ে যেতেই ফাঁস হয়ে যায় আসল রহস্য। আপাতভাবে টপলেস মনে হলেও, অভিনেত্রী সামনের দিকে এক বিশেষ ধরনের নীল রঙের ব্রা পরে আছেন। এই ভিডিও অভিনেত্রী শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, “উই আর মেকিং নয়েজ”।
বলাবাহুল্য, চোখের পলকে ভিডিওটি তুমুল ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই অগুনতি মানুষ ভিডিওটি দেখেছেন এবং দেড় লাখের বেশি মানুষ ভিডিওতে লাইক দিয়েছেন। পাশাপাশি অনেকেই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করে বা বোল্ড অবতারের মুগ্ধ হয়ে কমেন্ট করেছেন। তবে প্রশংসার পাশাপাশি নেটিজেনদের একাংশ মডেল-অভিনেত্রীর তেমন খোলামেলা পোশাকে দিনরাত সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে আসাকে তীব্র নিন্দা করেছেন।
আসলে বিগ বস রিয়েলিটি শো এর ঘর থেকে বেরিয়ে আসার পর থেকেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন উরফি। তিনি অতীতে রক্ষণশীল পরিবারের বেড়াজালে আবদ্ধ ছিলেন বলে জানিয়েছেন নিজেই। তবে বর্তমানে নিজের মনের মত করে জীবন কাটাচ্ছেন তিনি। তাই তো পোশাকী বিতর্কের জেরে শত শত ট্রোল উপেক্ষা করে নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে আত্মবিশ্বাসী উরফি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…