বিনোদন

Urfi Javed: কালো রঙের হট ড্রেস, আওয়ারা লুকে ধরা দিলেন উরফি জাভেদ

‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট।

সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্ট্রাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে কালো রঙের হট ড্রেসে বিভিন্ন ধরনের পোজে ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্ভবত কোন ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন তিনি। আর সেই ফটোশুটের সময়ই তোলা হয়েছিল এই ভিডিওটি। সম্প্রতি সেই ভিডিওটি ‘আওয়ারা হু’ গানটির সহযোগে রিল ভিডিও আকারে শেয়ার করেছেন অভিনেত্রী, যা এই মুহূর্তে ভাইরাল নেটনাগরিকদের মাঝে। এই ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনের লিখেছেন, একই ঘরের মধ্যে সমস্ত আওয়ারারা একইসাথে হুল্লোড় করুক।

অভিনেত্রীর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই একের পর এক ইতিবাচক মন্তব্য ভিড় জমিয়েছে অভিনেত্রীর কমেন্টবক্সে। তার অনুরাগীরা প্রশংসায় ভরিয়েছেন তাকে। বলাই বাহুল্য, এই ভিডিওর মাধ্যমে নেটপাড়ায় রীতিমতো উষ্ণতা ছড়িয়েছেন তিনি। ঘুম উড়েছে তার একাধিক পুরুষ ভক্তদের। বলাই বাহুল্য, একেবারে আওয়ারা লুকে সোশ্যাল মিডিয়ায় আবির্ভূতা উরফি জাভেদ।

অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’। আর এই সমস্ত ধারাবাহিকগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এমনকি দর্শকমহলেও তার অভিনয় প্রশংসিত হয়েছে বেশ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026