‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চে থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। সম্প্রতি আবারো পোশাক বিতর্কে উরফি।
সম্প্রতি স্বচ্ছ পোশাকে পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছেন উরফি জাভেদ। হালকা বেগুনি রঙের অন্তর্বাস পরেছিলেন তিনি। নীচে পরেছিলেন একটি স্বচ্ছ প্যান্ট, যাতে তার অন্তর্বাস ছিল স্পষ্ট। সম্ভবত এই পোশাকেই তিনি কোন একটি তারকা জগতের পার্টিতে উপস্থিত হয়েছিলেন। এই পোশাকে উপস্থিত হয়ে আবারো সকলের নজর টেনেছেন তিনি। পাশাপাশি হয়েছেন ট্রোলও। সম্প্রতি এই পোশাকে দেখা দিয়েই আবারো পোশাক বিতর্কে জড়িয়ে পড়েছেন উরফি জাভেদ। কেউ কেউ তাকে দেখে সরাসরি কমেন্টে লিখেছেন, ‘রিপ ফ্যাশন’।
তবে এই সমস্ত ট্রোলিং তার কাছে নতুন কিছু নয়। প্রায়ই নিজের পোশাকের জন্য চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এই সমস্ত বিষয়কে তিনি একেবারেই পাত্তা দিতে নারাজ। তিনি নিজের মর্জি মাফিক কাজ করতেই স্বচ্ছন্দ এবং তাই করেন। তিনি কারণে অকারণে চর্চায় থাকতে পছন্দ করেন। প্রায়ই অভিনেত্রী স্পষ্ট, বিতর্কিত মন্তব্য করে থাকেন। নিজের এই সমস্ত কাণ্ডকারখানার জন্যই তিনি বেশি পরিচিত নেটিজেনদের মাঝে। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সাথে নিজের মনের কথাও ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে।
Lily Collins is set to star as Audrey Hepburn in a new film centered on…
Metallica has officially announced their long-rumored residency at the Sphere in Las Vegas. The series,…
Kourtney Kardashian Barker gave fans a rare glimpse of her youngest son, Rocky Thirteen, as…
Key Points Netflix released a three-part documentary series titled Reality Check: Inside America’s Next Top…
Coach is reframing fashion as narrative power with its Spring 2026 campaign, Explore Your Story.…
Luke Grimes is back as Kayce Dutton, the stoic fan favorite from Yellowstone. After riding…